দেখতে পেল। সিপাহীদের দেখেই তারা অন্ধকারে লুকিয়ে গেল। যেই তাদের পাশ দিয়ে দরবেশকে নিয়ে সিপাহীরা যেতে লাগল অমনি অতর্কিতে সবাই সিপাহীদের মাথায় আঘাত করল। উপর্যুপরি আঘাতে ওরা চিৎকার দেয়ার অবকাশও পেল না, জ্ঞান হারিয়ে চার সিপাহী লুটিয়ে পড়ল । দরবেশের হাত-পা বাধা ছিল শিকলে । তাকে ধরাধরি করে তুলে নিয়ে সাথীরা সবাই অন্ধকার গলির মধ্যে আড়াল হয়ে গেল । গলিপথ ছিল নীরব নিস্তব্ধ । কেউ এই মহা অপারেশন দেখতে পেল না। দাউদের দরবার থেকে মুক্তি পেয়ে বাড়িতে এসেই আলেম এক ব্যক্তিকে বেরায় এ সংবাদ দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন যে, মুলতানের শাসক দাউদ বেরা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। তাকে রাজী করানোর জন্যে হিন্দুরা নারী ও সোনাদানা উপটৌকন পাঠিয়েছে। অনুরূপ সংবাদ লাহোর ও বাটান্ডাতেও পাঠানো হয়েছে। তিন তরফ থেকেই আক্রমণ আশঙ্কা রয়েছে সুলতানের । সুলতানের কাছে অবশ্য এ সংবাদ অপ্রত্যাশিত নয়। তিনি এ সংবাদ পাওয়ার আগেই দু'জন হিন্দু সংবাদবাহককে বন্দী করে ষড়যন্ত্রের খবর জানতে পেরেছেন। এরপর মন্দিরে তল্লাশী চালিয়ে বিজি রায়ের বহু সেনা অফিসারকে গ্রেফতার করা হলো । ষড়যন্ত্রকারী পণ্তিতদেরও আটক করা হলো । সব হিন্দুকে শহরের বাইরে ময়দানে জড় করে মন্দিরের সকল মূর্তি ওদের সামনে রেখে দেয়া হলো। সমবেত সকল হিন্দুর উদ্দেশ্যে বস্ত্রকষ্ঠে ঘোষণা করলেন সুলতান : “তোমাদেরকে আমি এখানে একত্রিত করে এ বিষয়টি বুঝাতে চাচ্ছি, তোমাদের হাতের তৈরি মাটি ও ইট পা্ছরর এসব মূর্তির কিছু করার ক্ষমতা নেই। এদের যদি ক্ষমতা থাকে তবে বল, তারা নিজেদেরকে রক্ষা করুক। এদের ধ্বংস প্রত্যক্ষ কর। সব ছেড়ে এক আল্লাহ্র ইবাদত কর, যে আল্লাহ্ সবাইকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জীবন মরণের মালিক।” সুলতানের নির্দেশে হিন্দুদের সামনেই সকল মূর্তি গুড়িয়ে টুকরো টুকরো করা হলো। বেরা দখল করেই সুলতান দ্রুত পেশোয়ারে এই বলে দূত পাঠিয়ে দিয়েছিলেন, “যত কম সংখ্যকই হোক দ্রনত সৈন্য পাঠাও, রসদের দরকার নেই।” সেইদিন থেকে সুলতানের প্রতিটি প্রহর কাটতো সাহায্যকারী সৈন্যাগমনের অপেক্ষায় । পথ ছিল দীর্ঘ । তাছাড়া শক্র বেষ্টিত এলাকা দিয়ে অনেক ঘ্বুরো পথে শত্রুদের দৃষ্টি এড়িয়ে সহযোগীদের পৌছাতে যথেষ্ট বিলম্ব হওয়াটাই স্বাভাবিক ভারত অভিযান «% ৯৬ দড$৮৬$.21111001109.0011
— পৃষ্ঠা ৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।