এসব ভাবনায় আলেমের সময় ক্ষেপণে কিছুটা ক্ষিপ্ত হয়ে উঠল এক যুবক। বলল, “আমাদের বুযুর্গ সাথী জন্লাদের তরবারীর নীচে মৃত্যুর প্রহর গুনছে, এ কথাটি আপনারা অনুধাবন করছেন না কেন? আমাদের কারো জীবন চলে গেলেও তাতে আপত্তি নেই, তবুও তাকে মুক্ত করা একান্ত কর্তব্য ।” আলেম তাকে সান্ত্বনা দিতে বললেন, “দেখো, আমরা দরবেশকে যুক্ত করতে গিয়ে ব্যর্থ হলে দরবেশকে তখনি জল্লাদের হাতে খুন হতে হবে । জীবন মরণের মালিক আল্লাহ্ । আমরা যা কিছু করছি আল্লাহ্র জন্য করছি। ধৈর্য ধরো, আল্লাহ্ অবশ্যই একটা সুরাহা করবেন ।” হঠাৎ কে যেনো কড়া নাড়ল দরজায় । সবাই সতর্ক হয়ে গেলেন পালানোর জন্য । কারণ, ঘেফতার ও মুক্তির পর তাদের পদে পদে বিপদাশঙ্কা আরো বেড়ে গিয়েছিল । নির্যাতন সহ্য করতে না পেরে দরবেশ সবার ঠিকানা বলে দিতে পারেন এমন আশঙ্কাও তাদের আলোচনায় ছিল। দু'জন হাতে খর্জর নিয়ে পায়ে পায়ে দরজার দিকে এগিয়ে গেল। একজন দরজার শিকল খুলে দিয়ে দরজার আড়ালে চলে গেল। অন্যজন অপর পাল্লার আড়ালে লুকাল নিজেকে । ভেতরে এক লোক প্রবেশ করল । বন্ধ করে দিল দরজা । আগন্তুক তাদেরই একজন। “এখানে ক'জন আছে?” জিজ্ঞেস করল আগন্তুক । “আটজন ।” জবাব দিল একজন । “সবাই বাইরে চলে এসো । দরবেশকে চারজন সৈনিক এদিকে নিয়ে আসছে। আমরা ইচ্ছে করলে দরবেশকে এখন মুক্ত করতে পারি । এখন শহর একেবারে জনশূন্য । কাজটি করার এখনি উপযুক্ত সময়” কয়েদখানায় দরবেশের হাড়গুড়ো করে ফেলেছিল অত্যাচার চালিয়ে । তবুও তার মুখ থেকে তার সাথী ও অন্য কারো পরিচয় ও ঠিকানা বের করতে পারেনি জালেমরা । ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত শত্রু চিহিত্ত করতে অন্য পন্থা উদ্ভাবন করল। দিয়ে তাদের কাছ থেকে অন্যদের পাত্তা উদ্ধার করবে। এ উদ্দেশ্যে রাতের অন্ধকারে চার সিপাহী তাকে বাড়িতে নিয়ে আসার জন্য রওয়ানা হয়েছিল৷ দরবেশের ঘর ছিল পুরনো হাভেলী থেকে অনেকটা আগে। আলেম ও তার সাথীদের সবাই হাতে লোহার ভাণ্ডা নিয়ে পায়ে পায়ে বেরিয়ে এলো ঘর থেকে । রাস্তায় একটু অগ্রসর হওয়ার পরই তারা সিপাহীদের ভারত অভিযান % ৯৫ দড$৮৬$.2111001109.0011
— পৃষ্ঠা ৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।