Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

দাউদ তাকাল বন্দীদের দিকে । আলেম বললেন, “কিছুতেই আমাদের বুঝার উপায় ছিল না, এরা আপনার সৈনিক। আমরা তো এই নিরপরাধ মেয়েগুলোর জীবন বাচানোর জন্যে এদেরকে হত্যা করেছি।” “বন্দী ওই বুড়োর সাথে তোমাদের কি সম্পর্ক?” আলেমকে জিজ্ঞেস করল দাউদ। “আমি জানি, তোমরা সুলতান মাহমুদের সাথে সাক্ষাৎ করতে বেরা যাচ্ছিলে।” “তার সাথে আমাদের কোন সম্পর্ক নেই।” বললেন আলেম । “আমরা বেরা যাচ্ছিলাম ঠিক কিন্তু আমরা জানি না, সুলতান মাহমুদ কোথায় থাকে । আমরা ব্যবসায়ী, ব্যবসার কাজেই যাচ্ছিলাম” করেছে, আপনার আমানতকে হেফাযত করেছে । আমাদের উপটৌকন পর্যন্ত গ্রহণ করেনি । আমি এদেরকে মুক্ত করে দিয়ে আপনার দ্বারা পুরস্কৃত করতে চাই ।” বলল বৃদ্ধ হিন্দু। তরুণী দু'জনের দিকে তাকাল দাউদ । তরুণীরা কয়েকবার বলল, “হ্যা, এদেরকে ছেড়ে দেয়া হোক। যদি এরা পশুগুলোকে হত্যা না করতো...” “ছেড়ে দাও এদের... ।” স্মিত হাস্যে নির্দেশ করল দাউদ । দাউদের নির্দেশে আলেম ও তার সাথীদের মুক্ত করে দেয়া হলো । কক ক দু" তিন রাত পরের ঘটনা । সেই পুরনো হাভেলীতে আবার গভীর রাতে মিলিত হলেন আলেম ও তার সাথীরা । দরবেশ ও আলেম গ্রেফতার হয়ে আলেম ও তার তিন সাথী মুক্ত হওয়ার পর তাদের অত্যধিক সতর্কতা অবলম্বন অপরিহার্য হয়ে উঠেছিল। তদুপরি তারা করণীয় নির্ধারণে চারপাশে সতর্ক দৃষ্টি রেখে মিলিত হতেন নিয়মিত। এ রাতেও একে একে মিলিত হলেন সবাই। আলোচনার বিষয় ছিল দরবেশকে মুক্ত করা । দরবেশকে মুক্ত করার কোন ব্যবস্থাই দেখা যাচ্ছিল না। তাকে জেলখানার কোন জায়গায় কোন ঘরে রাখা হয়েছে কোন ধারণা নেই তাদের ৷ বিগত দু'দিন তাদের কয়েকজন জেলখানার দেয়াল পরখ করে দেখেছে। হুক ছুঁড়ে দেয়ালের উপর উঠে তাকে মুক্ত করার চিন্তাও জানবাজ যুবকরা করেছিল । কিন্তু তাতে বৃথা জীবনহানি ঘটতে পারে বিধায় আলেম তাতে সাড়া দিলেন না। আলেম তাদের বুঝালেন, বাস্তব ও ফলপ্রসূ কোন পরিকল্পনা গ্রহণ করা যায় কি না তা ভেবে দেখো । ভারত অভিযান €% ৯৪ দড$৮৬$.2111001109.0011

— পৃষ্ঠা ৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।