Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

“সেই খৃষ্টানের দেমাগের প্রশংসা করতেই হয়, হতভাগা মুসলমানদের ঈমান হরণের সাংঘাতিক এক ফেরকা তৈরি করেছে। যারা কারামাতী নামে মুসলিম পরিচয় দিয়ে বেঈমানীর বাজার গরম করেছে । দাউদ কারামাতীর ইসলামের সাথে কোন সম্পর্ক নেই। ধর্ম কর্ম নিয়ে ওর কোন মাথাব্যথা নেই। তার সবচেয়ে বড় চাহিদা ক্ষমতা আর ভোগ-বিলাসিতা |” সস ৯৫ এদিকে আলেম ও তার সাথীদের বন্দী করে ফেলল কারামাতীরা । আলেম দেখলেন, চৌদ্দজন সৈনিকের সাথে মোকাবেলায় প্রবৃত্ত হওয়া মানে মৃত্যুকে আলিঙ্গন করা । এর চেয়ে ওদের অপকর্ম সম্পর্কে দাউদকে বললে হয়তো একটা সুরাহা হবে। তাই তিনি মোকাবেলা না করে স্বেচ্ছায় গ্রেফতারী বরণ করে নিলেন। সাথীরাও তার অনুগামী হলো । কারামাতী সৈনিকরা তাদের হাত বেঁধে ফেলল । হিন্দু কাফেলাসহ সবাইকে নিয়ে রওয়ানা হলো মুলতানের উদ্দেশে । দিনের অপরাহ্তে মুূলতানের উপকণ্ঠে পৌছে গেল তারা । লোকজন দেখতে পেল চৌদ্দজন সৈনিকের একটি কাফেলা । তাতে তিনজন নারী দু'জন হিন্দু এবং চারজন বন্দী। বন্দীদের হাত বীধা। দর্শকরা আশ্চর্য হলো আলেমকে দেখে। কারণ, মুলতানে তিনি সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্্‌। আলেমের সাথী যুবকরাও অনেকের পরিচিত । কি বিস্ময়! তাদেরকে সৈনিকেরা হাত বেধে আনল কোথেকে? কি অপরাধ করেছে এরা? যারাই এই কাফেলাকে দেখছিল, আলেমকে বন্দী দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করছিল, “এরা কি করেছে, বন্দী করা হলো কেন?” “হত্যা! এরা হত্যা করেছে?” বলল এক সৈনিক। “কাকে হত্যা করেছে?” “সেনাবাহিনীর লোক হত্যা করেছে।” “আমরা সৈন্য হত্যা করিনি ডাকাত হত্যা করেছি।” চিৎকার দিয়ে বললেন আলেম। “আমরা এই মহিলার সন্ত্রম হরণকারী চার কারামাতীকে হত্যা করেছি।” উচ্চ আওয়াজে বলল বন্দী এক যুবক। “চুপ কর!” ধমকে বলল এক সৈনিক। “আল্লাহ্র আওয়াজকে তোমরা শক্তি দিয়ে বন্ধ করতে পারবে না।” চিৎকার দিয়ে বলল অপর বন্দী যুবক। ভারত অভিযান € ৯০ দড$৮৬$.2111001109.0011

— পৃষ্ঠা ৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।