Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

মাহমুদ কুরআন, হাদীস ও দীনি ইলম প্রচারে খুবই যত্ববান ছিলেন। তার দরবারে আলেমদের যথাযথ মর্যাদা ছিল । সব সময় তার বাহিনীতে শক্র পক্ষের চেয়ে সৈন্যবল কম হতো কিন্তু তিনি সব সময়ই বিজয়ী হতেন। বহুবার এমন হয়েছে যে, তার পরাজয় প্রায় নিশ্চিত । তখন তিনি ঘোড়া থেকে নেমে ময়দানে দু'রাকাত নামায আদায় করে মোনাজাত করতেন এবং চিৎকার করে বলতেন, “আমি বিজয়ের আশ্বাস পেয়েছি, বিজয় আমাদেরই হবে ।” বাস্তবেও ভাই হয়েছে। অনেকেই সালাহ উদ্দীন আইয়ুবী আর সুলতান মাহমৃদকে একই চরিত্র ও বৈশিষ্ট্যের বীর সেনানী মনে করেন । অবশ্য তাদের লক্ষ্য উদ্দেশ্য একই ছিল। তাদের মাঝে শুধু ক্ষেত্র ও প্রতিপক্ষের পার্থক্য ছিল। আইয়ুবীর প্রতিপক্ষ ছিল ইহুদী ও বৃস্টশক্তি আর মাহমুদের প্রধান প্রতিপক্ষ ছিল হিন্দু পৌত্তলিক রাজন্যবর্। ইহুদী ও বৃষ্টানরা সালাহ উদ্দীন আইয়ুবীর সেনাদের ঘায়েল করতো প্রশিক্ষিত সুন্দরী রমণী ব্যবহার করে নারী গোয়েন্দা দিয়ে আর এর বিপরীতে সুলতান মাহমূদের বিরুদ্ধে এরা ব্যবহার করতো শয়তানী যাদু । তবে ইহুদী-খৃন্টানদের চেয়ে হিন্দুদের গোয়েন্দা তৎপরতা ছিল দুর্বল কিন্তু সুলতানের গোয়েন্দারা ছিল তৎপর ও চৌকস। তবে একথা বলতেই হবে, সালাহ উদ্দীন আইযুবীর গোয়েন্দারা যেমন দৃঢ়চিত্ত ও লক্ষ্য অর্জনে অবিচল ছিল, মাহমূদের গোয়েন্দারা ছিল নৈতিক দিক দিয়ে ততোটাই দুর্বল । এদের অনেকেই হিন্দ্ু নারী ও যাদুর ফাদে আটতে তা। অথবা হিন্দুস্তানের মুসলিম নামের কুলাঙ্গররা এদের ধরিয়ে দিতো । তারপরও সালাহ উদ্দীন আইয়ুবীর চেয়ে সুলতান মাহমুদের গোয়েন্দা কার্যক্রম ছিল বেশি ফলদায়ক। ইতিহাসকে পাঠকের কাছে সুখপাঠ্য, বিশেষ করে তরুণদের কাছে এই গ্রন্থ । বাস্তবে এর সবটুকুই সত্যিকার ইতিহাসের নির্যাস । আশা করি আমাদের নতুন প্রজন্ম ও তরুণরা এই সিরিজ পড়ে শক্র-মিত্রের পার্থক্য, এদের আচরণ ও স্বভাব জেনে এবং আত্মপরিচয়ে বলীয়ান হয়ে পূর্বসূরীদের পথে চলার দিশা পাবে। এনাক্লেতুল্লাহ লাহোর । ফ্ড/.211000119.0010)

— পৃষ্ঠা ৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।