কাল্পনিক । তোমাদেরকে আমি এতটুকু সুযোগ দিতে পারি, তোমরা তোমাদের মূর্তিগুলো কাধে নিয়ে শহর থেকে চলে যাও। অন্যথায় তোমাদের স্বধর্মীয় বন্দীদের দিয়েই আমি এগুলো গুড়িয়ে দেবো । আমি যে সত্য ধর্ম নিয়ে এসেছি তা যদি গ্রহণ কর তবে নিরাপদে সসম্মানে এখানে বসবাস করতে পারবে। তোমরা তো কায়া ও দেহ পূজারী; এসব ত্যাগ করে এখন ব্ধহ ও আত্মাকে সমৃদ্ধ কর, আল্লাহ্র দেয়া নেয়ামত আত্মাকে খোরাক দাও । এতো দিনতো শুধু দেহের স্বাদ মেটালে এখন আত্মার স্বাদ মেটাও। সম্পদ, অর্থ আর সোনা-দানাতো খুব জমিয়েছো। এসবের মধ্যে সুখ নেই। আল্লাহ্র রহমতের সুখে সুখী হও। যাও! আমার প্রস্তাব গ্রহণ করবে কি-না চিন্তা করে দেখো, এরপর আমাকে জবাব দাও ।” সুলতান! এরা গোড়া হিন্দু। এরা আপনার কাছে ইসলাম গ্রহণ করতে আসেনি, এসেছে আপনাকে ধোকা দিতে । এরা দেহ পূজারী, নিজেদের স্বার্থে এরা ধর্মকে ব্যবহার করছে।” “ব্রাহ্মণরা ইসলামের ঘোর শক্র। এরা জানে, ইসলামে জাত-পাত নেই, উু-নীচু নেই । সবাই সমান। কিন্তু এরা ধর্মের নামে সমাজে শ্রেণীবৈষম্য তৈরি করে রেখেছে। এরা জানে ইসলাম গ্রহণ করলে তাদের প্রতুত্ব শেষ হয়ে যাবে।” এই আলেমের নাম হলো সাঈদুল্রাহ। তিনি ছিলেন পাঞ্জাবের অধিবাসী । সেই সময়ে মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরীদের মধ্যে যে স্বল্পসংখ্যক পরহ্যগার লোক এ অঞ্চলে ছিলেন তন্মধ্যে সাঈদুল্লাহ উল্লেখযোগ্য । সুলতান মাহমুদের বেরা বিজয়ের খবর শুনে তিনি তাকে স্বাগত জানাতে হাজির হন। সুলতান মাহমৃদ আলেম ও জ্ঞানীদের সম্মান করতেন। তার দরবারে আলেমগণ সব সময়ই কদর পেতেন। মৌলভী সাঈদুল্লাহ সুলতানকে বললেন, “এ অঞ্চলে মুহাম্মদ বিন কাসিমের একজন অনুসারী দীর্ঘদিন ধরে এমন অভিযানের জন্যে অধীর অপেক্ষা করছে। তাদের প্রত্যাশা ছিল, কোন ন্যায়পরায়ণ মুসলিম নেতা যদি এ অঞ্চলে অভিযান চালায় তবে তারা জীবনবাজী রেখে বেঈমান কারামাতী ও হিন্দ্ু-মুশরিকদের হৃতগৌরব পুনরুজ্জীবিত করে আবার এ অঞ্চলকে ইসলামের সুশীতল ছায়াতলে আনা যায়। ভারত অভিযান % ৮৮ দড$৮৬$.2111001109.0011
— পৃষ্ঠা ৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।