পাওয়া খুব জরুরী । তার এক সেনাপতিকে হাত করে আমরা ফাদে ফেলতে পেরেছিলাম, কিন্তু আমাদের সে ধোকা ব্যর্থ হয়ে গেছে। খবর পেয়েছি, আমাদের নীল নক্শা ফাস হওয়ার ফলে সে আত্মহত্যা করেছে। বিজি রায় পরাজিত হয়ে আত্মাহুতি দিয়েছে। মাহমুদ গযনীর হাতে সৈন্য কম বলেও তার মাথায় বুদ্ধি আছে। অথচ হিন্দুস্তানে সৈন্যের অভাব নেই কিন্তু বুদ্ধির ঘাটতি রয়েছে প্রচুর |” দুশ্চিন্তায় পড়ে গেলেন। সাম্রাজ্য বিস্তার তার নেশা নয়, ধন-সম্পদ, মণি-মুক্তা অর্জনের লোভও তার নেই। বেরা ছিল হিন্দুস্তানের মূল ভূখণ্ডের প্রথম শহর । বেরায় মুসলিম অধিবাসীর সংখ্যাও খুব কম ছিল না কিন্তু অধিকাংশ মসজিদ মন্দিরে রূপান্তরিত দেখে তার অন্তর কেঁদে উঠেছিল। তিনি বেরার কোথাও ইসলামের কোন অবিকৃত চিহ্ন দেখতে পেলেন না। বেরা দখলের পর সর্বপ্রথম পণ্ডিতদের দল সুলতানকে স্বাগত জানাতে আসল । পণ্ডিতরা সুলতানের সামনে এসে দু" হাত জোড় করে প্রথমে তাকে নমস্কার জানাল এরপর কপাল মাটিতে ঠেকিয়ে প্রণাম করল । বিজয়ের পর পেশোয়ারের পণ্ডিতরাও এভাবেই তাকে অভিবাদন জানিয়েছিল । সুলতানকে সিজদা করতে দেখে তিনি দীড়িয়ে গেলেন; ক্ষুব্ধকষ্ঠে বললেন, “দাড়াও তোমরা! আমি খোদা নই। এভাবে কোন মানুষকে সিজদা করা এবং সিজদা গ্রহণ করা হয়ে যাইনি । আমাদের ধর্মে আল্লাহ্ ছাড়া আর কাউকে সিজদা করা হারাম । তোমরা আমাকে গুনাহগার করছো । তোমরা কি বলতে চাও, তা বল।” “জাহাপনা! আমরা আপনার কাছে আমাদের জীবন ও মন্দিরের মর্যাদা ভিক্ষা চাচ্ছি।” দু'হাত জোড় করে নিবেদন করল পণ্তিতগণ । “এখানকার মসজিদগুলোর যে সম্মান তোমরা দিয়েছো, মন্দিরের সে রকম মর্যাদাই কি তোমরা চাও?” পপ্তিতদের বললেন সুলতান । “তোমরা যেমন এখানকার মুসলমানদের মর্যাদা দিয়েছিলে সে রকম মর্যাদা কি তোমরা চাচ্ছো? হয়েছে। তোমরা যদি ধর্মের খাটি অনুসারী হতে তাহলে মেয়েদের এভাবে বেইজ্জতি বরদাশত করতে না। নারীর ইজ্জত সন্ত্রম লুষ্ঠন করাই কি তোমাদের ধর্ম?” “মহামান্য মহারাজ! আমাদের করার কিছুই ছিল না।” বলল বড় পণ্তিত। “আমাদের দেশে মহারাজার হুকুম ধর্মের বিধানের মতোই পালনীয় ।” ভারত অভিযান % ৮৫ দড$৮৬$.21111001109.0011
— পৃষ্ঠা ৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।