দিতে হবে, তোমার সাথে আর কে কে ছিল। সুড়ঙ্গ পথে তুমি কিভাবে প্রবেশ করেছিলে এবং সুলতান মাহমুদের গোয়েন্দা মূলতানে কতজন আছে এবং এরা কোথায় থাকে?” “ঠিক আছে, এসব প্রশ্নের জবাব না হয় আগামীকালই শুনবে । কিন্তু আজ শুনে রাখো, ক্ষমতার তখ্ত কারো জন্যে স্থায়ী নয়। ক্ষমতার মোহে পড়ে পৃথিবীতে বহু লোক ধ্বংস হয়েছে। তোমার মতো লোকেরা ক্ষমতার মসনদে বসে যখন মাথায় রাজমুকুট পরে তখন আল্লাহ্র ক্ষমতার কথাটি তুলে যায়। তোমার মতো শাসকেরাই ক্ষমতায় বসে সাধারণ মানুষকে ধোকা দেয়, জুলুম-অত্যাচার চালায় । কিন্তু আল্লাহকে কেউ ধোকা দিতে পারে না। আল্লাহ্ সব সময় মজলুমদের পক্ষে, জালেমদের বিরুদ্ধে । তুমি মিথ্যা পয়গাম্বরী দাবী করে আল্লাহ্র সত্যধর্ম ইসলামকে বিকৃত করেছো, স্বাধীন মানুষকে দাসে পরিণত করেছো । ধর্মের আশ্রয়ে নারীদের সন্ত্রম লুটে নিয়ে তুমি ধর্মকে কলং করেছো । তোমার মিথ্যা প্রকাশ করে দেয়ার জন্যই আমি সুড়ঙ্গ পথে প্রবেশ করে তোমার নিযুক্ত প্রহরীকে খুন করেছি। তুমি মহাপাপী। তোমার পাপ আল্লাহ্ কখনও ক্ষমা করবেন না।” গর্জে উঠল দাউদ । “নিয়ে যাও একে! বন্দিশালায় আটকে রাখো ।” ভরাট কণ্ঠের আওয়াজ শোনা গেল, “দাউদ! তোমার মিথ্যা দাবী ও পাপাচারের দিন শেষ । তোমার মসনদের উপরে আমি জহরের বজ্রপাত দেখতে পাচ্ছি ...! দাউদ, আল্লাহ্র গজবকে তুমি বন্দী করতে পারবে না। আল্লাহ্র গজব তোমাকে ধ্বংস করবেই।” “জীহাপনা! আমাকে অনুমতি দিন ওর ধৃষ্টতা জীবনের জন্যে খতম করে দেই।” দাউদকে নিশ্ুপ দীড়ানো দেখে বলল এক দরবারী। সে আরো বলল, “কারামাতী আদর্শের অপমান আপনাকে নীরবে সহ্য করতে দেখে আমি আশ্চর্য হচ্ছি জাহাপনা!” “মুলতানে আমার হাজারো শক্র বেড়ে উঠেছে । আমার আস্তিনের মধ্যে রয়েছে কালসাপ। ওর কাছ থেকে আমাকে জানতে হবে, কে কোথায় রয়েছে। নয়তো একে তো আমি দরবারেই শেষ করে দিতে পারতাম ।” “এর সাথে যারা ছিল তারাও হয়তো ধরা পড়বে ।” বলল এক দরবারী ৷ “উধাও হয়ে যেতে পারে।” বলল দাউদ। এদের চেয়েও আমার দৃষ্টি এখন মাহমূদের দিকে । মাহমুদের গতিবিধি সম্পর্কে বেরা থেকে একটা নিশ্চিত খবর ভারত অভিযান % ৮৪ দড$৮৬$.21111001109.0011
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।