Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

মুলতানের রাজদরবার। দাউদের রোষাগ্রিতে পতিত দরবেশ । বিস্ময়কর সেই প্রহরী হত্যার নায়ককে নিজেই জিজ্ঞেস করছিল দাউদ । “তুমি কিভাবে সুড়ঙ্গ পথে ঢুকলে? প্রহরীকে হত্যা করলে কেন?” “আমি তোমার এই প্রহরীকে হত্যা করেছি একথা প্রমাণ করতে যে, মৃত কুমারীদের জীবন্ত করে উপস্থিত করা এবং জিনকে বেঁধে রাখার ক্ষমতা মুলতান শাসকের নেই।” “দৃঢ়কণ্ঠে দাউদের জবাব দিল দরবেশ । “এ বিষয়টিও আমি প্রমাণ করতে চেয়েছি যে, এখানে কোন জিন-দানব নেই, কোন ভূত-প্রেতও নেই। কারামাতীদের এই দাবী সম্পূর্ণ মিথ্যা এবং প্রতারণা ।” প্রচণ্ড আক্রোশে দরবেশের চেহারায় একটা চপেটাঘাত করল দাউদ । বলল, “এতো বড় স্পর্ধা! আমার দরবারে দাড়িয়ে আমার কেরামত সম্পর্কে কটুক্তি করছো তুমি! তুমি আমাকে মিথ্যা প্রতিপন্ন করছো! জানো! তোমার জীবন-মৃত্যু এখন আমার হাতের মুঠোয়! আমার হাত থেকে তোমাকে এখন কে বাঁচাবে?” “মহা পরাক্রমশালী আল্লাহ্‌ আমাকে বাচাবেন।” দৃঢ়কষ্ঠে বললেন দরবেশ। “দাউদ! ফেরাউন ক্ষমতার দন্তে খোদা দাবী করেছিল। তার পরিণতির কথা তুমি জান। তোমার পরিণতি ফেরাউনের চেয়েও ভয়ংকর হবে দাউদ! আমি দেখতে পাচ্ছি, তোমার দিন শেষ হয়ে এসেছে, অচিরেই তোমরা ধ্বংস হয়ে যাবে ।” আবারো কষে একটা থাপ্পড় মারল দাউদ। ক্ষুব্ধকষ্ঠে বলল, “আমার পায়ের নীচের একটি পিপড়ার চেয়েও নিকৃষ্ট তুমি । তোমার সাথে তর্ক করতেও আমার ঘৃণা হয়। একথা তোমাকে বলতেই হবে, তোমার সাথে কে কে ছিল এবং বেরায় কোন উদ্দেশ্যে যাচ্ছিলে?” “আমি একা । আল্লাহ্‌ ছাড়া আমার আর আপন কেউ নেই ।” বলল দরবেশ। “তোমার দ্বিতীয় প্রশ্নের জবাব হলো, আমি বেরা যাচ্ছিলাম ঠিক তবে কেন যাচ্ছিলাম তা কখনও বলবো না।” “তোমরা মাহমৃদ গযনবীকে একথা বলতে যাচ্ছিলে যে, সে যেন মুলতান দখল করে কারামাতী শাসন ধ্বংস করে দেয়।” বললো দাউদ। “তুমি তো আমার কারামাতী দেখলে, তুমি বিজন প্রান্তরে একটা কথা বললে আর এতো দূরে থেকেও আমরা তা জেনে গেছি। তুমি আমার প্রশ্নের জবাব না দিলে পত্তাবে । তোমার হাড্ডি থেকে আমরা গোশত আলাদা করে ফেলব । একটু পরে তুমি চিৎকার করে আমার কথার জবাব দেবে কিন্তু তখন আর তোমার জবাব আমরা শুনবো না। আজ রাত তোমাকে চিন্তা-ভাবনা করার অবকাশ দেয়া হলো । কয়েদখানায় বসে ঠাপ্তা মাথায় চিন্তা কর। আগামীকাল তোমাকে জবাব ভারত অভিযান % ৮৩ দড$/৬$.21111001109.0011

— পৃষ্ঠা ৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।