দু'জনও বেরিয়ে আসলো আড়াল থেকে । অস্বারোহীরা বলল, আমরা মুলতানের শাসক দাউদ ধ্ন নসরের লোক তোমাদের এগিয়ে নিতে এসেছি। কিন্তু দরবেশকে অপহরণকারী দুই কারামাতী বলল, “আমরা যাদের খোজে এসেছি, এরা সেই লোক ঝঞ্জ। ওদের সাথে কোন নারী ছিল না।” “এদেরকে কারা হত্যা করেছে?” কারামাতীদের লাশের দিকে হিন্দুদেরকে জিজ্ঞেস ক্্ল এক অশ্বারোহী । “আমরা জানি না।” ৰলল বৃদ্ধ হিন্দু। “আমরা বেরা থেকে এসেছি। দাউদ বিন নসরের জন্য একটি পয়গাম নিয়ে মুলতান যাচ্ছিলাম, আমরা এখানে তীবু খাটানোর আগে থেকেই লাশগুলো পড়েছিল ।” “মিথ্যা বলছো তোমরা |” হুমকির স্বরে বলল দলনেতা । “কি পয়গাম নিয়ে সুলতান যাচ্ছো তোমরা?” “আমাদের মুলতান যেতে দাও, যা বলার তা তোমাদের শাসক দাউদকেই বলব, আর কাউকে বলা যাবে না।” বলল বৃদ্ধা। এক অশ্বারোহী তাদের বিছানাপত্র দেখে চেঁচিয়ে উঠল। “এখানে তো অনেক বিছানা । লোক তো দেখা যাচ্ছে কম নিশ্চয়ই আরো লোক এখানে শুয়েছিল, তারা কোথায়?” “এই মেয়েদের ন্যাংটা করে ফেলো ।” নির্দেশ দিল কমান্ডার । “বুড়ো দু'টিকে ঘোড়ার পিছনে বেঁধে টেনে-হেচড়ে মুলতান পর্যন্ত নিয়ে যাও। মেয়েদেরকে টিলার আড়ালে নিয়ে চল । দেখবে অল্পের মধ্যে এদের দেমাগ ঠিক হয়ে যাবে।” মেয়েরা দেখতে পেল দৈত্যের মতো চৌদ্দজন অশ্বারোহী । চার পাচজন কমান্ডারের নির্দেশে তাদেরকে ন্যাংটা করতে অগ্রসর হলে মেয়ে দুটো চিৎকার শুরু করল। ততক্ষণ পর্যন্ত হিন্দু বৃদ্ধ ও যুবক আলেম ও তার সাথীদের সম্পর্কে মুখ খুলেনি। যেই ওরা মেয়েদের কাপড় ধরে টানাটানি শুরু করল তখন আড়াল থেকে আওয়াজ এলো, “সাবধান! মেয়েদের গায়ে হাত তুলবে না, আমাদের গ্রেফতার করতে পার, এদেরকে আমরাই খুন করেছি।” দৃঢ় পায়ে ওদের সামনে এগিয়ে এলেন আলেম । তিনি মেয়েদের বেইজ্জতি দেখে ওদের সামনে আত্মপ্রকাশ করলেন। সাথীরা তার অনুগামী হলো । আলেম বললেন, “অযথা মেয়েদের উত্যক্ত করো না। তোমাদের শাসকের কাছে নিয়ে চলো আমাদেরকে । যা বলার মুলতানের দরবারেই বলব সব।” কনক ভারত অভিযান %% ৮২ দড$৮৬$.21111001109.0011
— পৃষ্ঠা ৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।