Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

মনে হয় না এরা স্বামীব্ত্রী। ইতোমধ্যে ঝর্ণা থেকে রক্তমাখা শরীর পরিষ্কার করে হিন্দু যুবকের সাথে ফিরে এসেছে দু" যুবতী । আলেম গভীরভাবে নিরীক্ষণ করলেন ওদের । যুবকটির চেহারা ও অবয়বের সাথে তরুণীদের কোন মিল নেই। তরুণী দু*টির রাজকুমারীর মতো অবয়ব । গায়ের রঙও ওদের ফর্সা আর ওদের কথিত মা নিকষ কালো । মা মেয়ে এবং ভাই বোন ও স্বামী-স্ত্রীর মধ্যে যেমন না আছে বয়সের সামঞ্জস্য, না আছে ওদের চেহারার আদল অভিব্যক্তির মিল । বস্তুত বয়স্কা মহিলাটিকে ওদের সেবিকা বলেই মনে হয় । আর যুবকটি ওদের কোন হুকুম বরদার। “এই মৃত বদমাশগুলো তোমাদের পালিয়ে যেতে দিয়েছিল, আমরা তোমাদের যেতে দেবো না। এদের মতো আমরা তোমাদেরকেও হত্যা করব। আর মেয়ে দু”টিকেও নিয়ে যাবো । এই মহিলাকে রেখে যাবো এখানেই । যেন কোন হিংস্র জানোয়ার ওকে খেয়ে ফেলে । যদি আমাদের মিথ্যা বলো, তোমাদের এই পরিণতিই বরণ করতে হবে । আর যদি সত্য কথা বলো, তাহলে তোমাদের সসম্মানে গন্তব্যে পৌছে দেয়া হবে। এই মেয়ে দু'টি তোমার কন্যা নয়, আর এই যুবক ওদের ভাই নয়, এই মহিলাও ওদের মা নয়। ঠিক নয় কিঃ আমরা তোমাদের জীবন বাচিয়েছি, তোমাদের নিরাপদে গন্তব্যে পৌছে দেয়ার ওয়াদা করেছি অথচ তোমরা আমাদের সাথে মিথ্যা পরিচয় দিচ্ছো। তোমরা কি বলোনি, কারামাতীরা তোমাদের সুহৃদ?” আলেমের কথায় পাণ্ডুর হয়ে গেল হিন্দু বৃদ্ধের চেহারা । সে বলল, হ্যা, বলেছিলাম । ওদেরকে এ কথা বলার কারণেই ওরা আমাদের ছেড়ে দিয়েছিল। “দেখো, রাজা-বাদশাহ-যুদ্ধ-ক্ষমতা এসবের সাথে আমাদের কোন সম্পর্ক নেই। আমরা ব্যবসায়ী, ব্যবসা আমাদের পেশা । তোমরা সঠিক পরিচয় দিলে আমরা আমাদের কৃত অঙ্গীকার পালন করবো ।” আপনারা আমাদের জীবন রক্ষা করেছেন। আমাদের বখশিশ পর্যস্ত নেননি । আমাদের মুখে সত্য কথা শুনে যদি আপনারা খুশি হন তবে মনে করব আপনাদের কিছুটা হলেও কৃতজ্ঞতা আদায় করতে পেরেছি । তাহলে শুনুন, আমি এদের পিতা নই, ওই বয়ঙ্কা মহিলাও এদের মা নয়। আসলে এই তরুণী দু'জনের সেবিকা সে। যুবকটি এদের সেবক। “সত্য ঘটনা বলো। অবশ্যই বিশেষ কোন উদ্দেশ্যে তোমরা মুলতান যাচ্ছিলে?” জিজ্ঞেস করলেন আলেম। ভারত অভিযান * ৭৮ দড$৮৬$.21111001109.0011

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।