Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

“হু, তোমরা কি আমাদেরকে ভাড়াটে খুনী ভেবেছো!” ক্ষুব্কণ্ঠে গর্জে উঠলেন আলেম। “সম্পদের লিন্সা থাকলে তরবারীর আঘাতে তোমাদের সবকিছু আমরা ছিনিয়ে নিতে পারতাম । এসব রাখো । আজ রাত আমাদের এখানে আরাম করো । তরুণীদের ঝর্ণায় নিয়ে গা ধুইয়ে আনো! জানোয়ারটার ব্নক্তে ওদের শরীর মেখে গেছে।” আলেম ও সাথীদের এই সৌজন্য ব্যবহার ছিল হিন্দুদের কাছে অকল্পনীয় । আলেম একথা বলার পর যুবকটি তরুণী দু'টিকে ঝর্ণায় নিয়ে গেল রক্ত মাখা শরীর পরিষ্কার করাতে । আলেম হিন্দু বৃদ্ধকে জিজ্ঞেস করলেন, “বেরার অবস্থা কিঃ” বৃদ্ধ বলল, “বেরার অবস্থা খুবই শোচনীয় ৷ বেরার বাইরে হিন্দু ও মুসলমান সৈন্যদের প্রচণ্ড যুদ্ধ হয়েছে। যুদ্ধে উভয় বাহিনীর অর্ধেকের বেশি সৈন্য মারা গেছে। রাজা বিজি রায় আত্মহত্যা করেছেন ।” বৃদ্ধ আরো বলল, “মুসলমান সৈন্যসংখ্যা এখন এতো কম যে যদি কোন বহিঃশক্র আক্রমণ করে বসে তাহলে সুলতান মাহমুদ বেরাকে ব্রক্ষা করতে পারবেন না।” “কার পক্ষ থেকে আক্রমণ আশঙ্কা রয়েছে?” “আক্রমণ করলে রাজা আনন্দ পাল করতে পারেন । শুনেছি, পেশোয়ারের কাছে আনন্দ পাল সুলতান মাহমুদের অগ্রাভিযান রুখে দেয়ার জন্যে পথ রোধ করেছিলেন । কিন্তু সুলতানের বাহিনী নদী পেরিয়ে আনন্দ পালের সৈন্যদেরকে এভাবে ঘিরে ফেলে যে বহু কষ্টে জীবন নিয়ে পালিয়ে গেছেন আনন্দ পাল। এখন রাজধানীতে রাজা আনন্দ পালের ছেলে শুকপাল রয়েছে। ইচ্ছে করলে সে বেরা আক্রমণ করতে পারে।” “মুলতান থেকে এসেছি আমরা । আমরা মুলতানের অধিবাসী ।” “তাহলে তো আপনারা অবশ্যই কারামাতী । আমাদের হিতাকাজক্ষী ।” “না, আমরা কারামাতীদের দুশমন । তুমি আমাদের সাথে নির্ভয়ে কথা বলতে পার, আমরা তোমাদের নিরাপত্তার ওয়াদা করেছি। তোমাদের কোন ক্ষতি করবো না, ক্ষতি করতেও কাউকে দেবো না ।” বললেন আলেম । আলেমের কথা শুনে ম্লান হয়ে গেল হিন্দু বৃদ্ধের চেহারা । আলেম লক্ষ্য করলেন, বয়স্কা মহিলাকে এই লোকটি নিজের স্ত্রী পরিচয় দিয়েছে। কিন্তু দেখে ভারত অভিযান € ৭৭ দড$৮৬$.21111001109.0011

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।