থাকে পাপকর্মের জন্য । সুন্দরী মেয়ে দু"টিকে দেখে ওরা আর লোভ সামলাতে পারেনি । ওদের কাছে নারীভোগ পাপ নয়, পুরুষের অধিকার। “তোমাদের কাছে কি অস্ত্র নেই?” হিন্দুদের জিজ্ঞেস করলেন আলেম । “মালপত্রের সাথেই ছিল আমাদের তরবারী । ওরা আমাদের উপর এভাবে হামলে পড়ল যে, আমরা তরবারী হাতে নেয়ার সুযোগ পেলাম না। ওরা আমাদের মারপিট করে সব ছিনিয়ে নিয়েছে । নিরুপায় হয়ে আমরা এখন বেরার দিকে ফিরে যাচ্ছিলাম, এ সময় আপনারা আমাদের দীড়াতে বললেন ।” আলেম তার তিন সাথীকে বললেন, “এই হিন্দুকে আমাদের এ কথা বুঝাতে হবে যে, মুসলমানদের কাছে নারীর ইজ্জত ধর্ম বর্ণের উর্ধের বিষয় । মুসলমান যে কোন ধর্মের নারীর ইজ্জত রক্ষার্থে জীবন বাজী রাখতে কুগ্ঠাবোধ করে না। নারীর মর্যাদা রক্ষা করা প্রত্যেক মুসলমানের ঈমানী কর্তব্য । আজ আমাদের একথা প্রমাণের সময় এসেছে যে, মুসলমানরা কর্তব্য পালনে কতটুকু নিষ্ঠাবান। আমাদের চোখের সামনে দু"টি অসহায় নারীর ইজ্জত লুষ্ঠিত হবে আর আমরা নিশুপ বসে থাকবো তা হতে পারে না। আশা করি তোমরা এদের ইজ্জত রক্ষায় জীবন বাজী রাখতে পিছপা হবে না। আমি তোমাদের সাথে আছি। এসো এক আলেম সাথীদের বললেন, “কেউ আবেগপ্রবণ হয়ে তাড়াহুড়ো করো না। আগে ওদের অবস্থা পরখ করে নাও, তারপর সুযোগ মতো আঘাত হানো। ওদের দেখে মনে হয় প্রশিক্ষিত সৈনিক ।” আলেম ও সাথীরা ধীর পায়ে এগিয়ে গেলেন কারামাতীদের তাবুর দিকে। ওদের তাবুটি ছিল একটা টিলার ঢালে । আলেম টিলার পাশ ঘেষে পিছন দিক থেকে দেখে নিলেন ওদের অবস্থা ।' মশাল জুলছে, কারামাতী চার পাষণ্ড দুর্বাঘাসের উপর বসে মদ গিলছে আর অষ্টরহাসিতে ভেঙে পড়ছে। তরুণী দু'জন সম্পূর্ণ নিরাবরণ। মদের সুরাহী ওদের হাতে । যেই ওদের পানপাত্র খালি হয়ে যাচ্ছে মেয়ে দু'টো আবার ঢেলে দিচ্ছে। কারামাতীরা মদে অভ্যস্ত । এই মদ ও পানপাত্র ওদের সাথেই ছিল কিন্তু নিজেদের মুসলমান বুঝাতে এরা গতদিন মদ বের করেনি। দীর্ঘক্ষণ আলেম ও সাথীরা কারামাতী হায়েনাদের অপকর্ম দেখলেন । যুবতী দু'টোকে নিয়ে এরা কাবাবের মতো টানাটানি করছে। একজন ছেড়ে দিচ্ছে তো আরেকজন আবার কোলে টেনে নিচ্ছে। সেই তালে চলছে সুরাপান। এক পর্যায়ে কারামাতী কমান্ডার উঠে দীড়িয়ে গেল। বেশি মদ পানের কারণে ওর পা দুটো ভারত অভিযান € ৭৫ দড$৮৬$.21111001109.0011
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।