দেখতে পেলেন, তাদের দিকে এগিয়ে আসছে পাশের তাবুর বৃদ্ধ হিন্দু ও বয়স্কা মহিলা । কিন্তু তাদের সাথের দু" যুবতীকে দেখা গেল না। আলেম ও সাথীরা তরবারী উচিয়ে ওদের দিকে অগ্রসর হলে ওরা পাশ ফিরে দৌড়াতে উদ্যত হলো । আলেমের সাথীরা সমস্বরে ওদের ইশিয়ার করে বললো, “পালাতে চাইলে নির্ঘাত মরতে হবে, জীবন বাচাতে চাইলে দাড়াও ।” মৃত্যুভয়ে ওরা দীড়িয়ে গেল। আলেম ও সাথীরা তাদের কাছে গেলে জীবন ভিক্ষা চাইল তারা । আর ভয়ে কাপতে লাগল । অনেক কষ্টে আলেম তাদের বুঝালেন, “আমরা তোমাদের হত্যা নয়, সাহায্য করতে চাই। বলো, তোমরা পালাচ্ছিলে কেন?” “তোমাদের সাথীরা আমাদের সবকিছু নিয়ে গেছে। আমাদের সাথে থলে ভর্তি স্বর্ণমুদ্রা ছিল, অনেক দামী গহনা ছিল, সবই ওরা নিয়ে গেছে। তোমাদের সাথীরা মেয়ে দু'টিকেও নিয়ে গেছে।” ভয়ার্তকণ্ঠে বলল বৃদ্ধ । “মেয়ে দু'জন তোমার কি হয়?” “ওরা আমার মেয়ে । এ আমার ছেলে, আর এ আমার স্ত্রী। আমরা বেরা থেকে পালিয়ে এসেছি। বেরা মুসলমানরা দখল করে নিয়েছে । আমরা হিন্দু।” “গযনীর মুসলমানরা কি তোমাদের ঘরবাড়ি লুটপাট করেছে? শহরে গণহত্যা চালিয়েছে? তোমাদের মেয়েদের নির্যাতন করেছে?” “না-না, তা নয়।” বলল বৃদ্ধ । “বিজয়ী সুলতান তো নির্দেশ দিয়েছেন, কোন হিন্দুর ঘরে কেউ যাবে না, কোন নারীকে কেউ লাঞ্কিত করো না। সকল নাগরিকের মাল ও ইজ্জতের নিরাপত্তা বিধানের নির্দেশ দিয়েছে সুলতান। কিন্তু আমার এই মেয়ে দু'টো খুব সুন্দরী । বলাতো যায় না, বিজয়ী সৈন্যরা আবার আমার মেয়েদের লাঞ্কিত করে কি-না । এই আশঙ্কায় আমি তাদের নিয়ে পালিয়ে এসেছি। কিন্তু এখন বুঝতে পারছি, বেরাতেই আমরা নিরাপদ ছিলাম । হুজুর! দয়া করে আপনার সাথীদের কাছ থেকে আমার মেয়ে দুটিকে উদ্ধার করে দিন। ওরা ওদের মেরে ফেলবে । আমার অনেক সোনাদানা ওরা নিয়ে গেছে, সব আপনারা নিয়ে নিন তবুও আমাদেরকে এদের হাত থেকে রক্ষা করুন । আমার সাথে যা আছে তাও আপনাদের দিয়ে দেবো । তবুও আপনারা আমার মেয়ে দুটির প্রতি একটু দয়া করুন।” বৃদ্ধ হিন্দুর কথা শুনে আলেম বুঝতে পারলেন কারামাতীরাই এই অপকর্মের হোতা । কারণ, কারামাতীদের কাছে জীবন মানে ভোগ আর সম্ভোগ ৷ ওরা বেঁচেই ভারত অভিযান *% ৭৪ দড$৮৬$.21111001109.0011
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।