তিন যুবকের কেউই আলেমকে ফেলে বাড়ি ফিরে যেতে ব্রাজী হলো না। পক্ষান্তরে তারা আলেমকে তাদের দলনেতা স্বীকৃতি দিয়ে বললো, “আপনি আমাদের যে কোন নির্দেশ দিবেন, আমরা জীবন বাজী রেখে তা পালনে অঙ্গীকার করছি।” ইতিহাসের এ এক নির্মম বাস্তবতা । যাদের রক্তের বিনিময় ও ত্যাগে রচিত হয় ইতিহাস, যাদের কুরবানীর বিনিময়ে সৃষ্টি হয়েছে পৃথিবীর যতো রাজা-বাদশাহ-বিজয়ীর কীর্তিগাথা, তাদের অধিকাংশই রয়ে গেছে অজ্ঞাত কেননা, ইতিহাস যুদ্ধের ময়দানে বিজয়ীর নামোল্লেখ করে, যে সব অজ্ঞাত লোক ইতিহাস তাদের জানে না। তখন সূর্য ডুবে গেছে। কারামাতী কমান্ডার রাত যাপনের জন্যে যাত্রাবিরতি দিতে অনুরোধ করল । জায়গাটি ছিল সবুজ শ্যামল, তাজা ঘাসের প্রাচুর্য ছিল সেখানে । অসংখ্য ঝোপঝাড় উচু নীচু টিলায় ভরা। কারামাতী কমান্ডার আলেমের উদ্দেশ্যে বলল, “একটি সুবিধা মতো জায়গা দেখুন, আমিও দেখছি।” আলেম সাথীদের নিয়ে আরো সামনে অগ্রসর হলেন । একটি মরু প্রত্রবণের পাশে তিনি তাবু খাটাতে বললেন সাথীদের । জায়গাটিতে পানি ও ঘাস রয়েছে। পশুপ্ুলোর খাবার ও নিজেদের বিশ্রাম উভয়টা একই সাথে সারা যাবে। কারামাতীরা পিছনে রয়ে গেল। আলেম ভাবলেন, ওরা হয়তো এদিক সেদিক দেখে এ জায়গাটিকেই পছন্দ করবেন, কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কারামাতীরা এলো না। আলেম ওদের আসার ব্যাপারে ভাবলেশহীন। ওরা ভিন্ন রাত কাটাক, তাতে কিছু যায় আসে না। আলেম লক্ষ্য করলেন, “তাদের অদূরেই একটি তাবু খাটানো। সেখানে এক হিন্দু বৃদ্ধ এবং এক যুবক দীড়ানো। সাথে একজন বয়স্কা মহিলা এবং দু'জন তরুণী । তরুণী দু'জন দেখতে রাজকুমারীর মতো । তাদের তাবুর সামনে একটি মশাল জ্বলছে। আলেমও তাদের তাবুর সামনে একটি মশাল জ্বালিয়ে এর হাতল মাটিতে পুতে দিয়ে সবাইকে নিয়ে শুয়ে পড়লেন । ক্লান্তির আবেশে সবাই ঘুমিয়ে পড়ল অল্প সময়ের মধ্যেই । মাঝরাতে নারী ও পুরুষের আর্তচিৎকারে ঘুম ভেঙে গেল সবার ৷ আলেম ও সাথীরা সবাই উঠে তরবারী হাতে নিলেন বিপদাশঙ্কায় ৷ জলন্ত মশালের আলোয় ভারত অভিযান ৭ ৭৩ দড$/৬$.21111001109.0011
— পৃষ্ঠা ৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।