“হ্যা, তাহলে সে-ই আমাদের লোকদের অপহরণ করেছে । তাকে তো আমরা দরবেশ মনে করেছিলাম । কিন্তু গতরাতে সুড়ঙ্গের মধ্যে যেভাবে এক সৈনিককে সে হত্যা করে ফিরে এসেছে-_ এ লোক পেশাদার খুনী । চল ওকে ধরতে হবে ।” “ওর পিছু নেয়া বোকামী ।” বলল অপর এক কারামাতী । “জানা তো নেই এখান থেকে কখন কোন দিকে পালিয়েছে সে ।” “হ্যা। তুমি ঠিক বলেছো। এ মরু বিজন প্রান্তরে কোথায় খুঁজে ফিরব আমরা । ওকে খুঁজে পাওয়া মুশকিল 1” বলল কমান্ডার “আলেম ব্যক্তি নীরবে দীড়ানো। তার তিন সাথীও হতবাক । হচ্ছে কি এসব? দরবেশকে তো তারা জানে, সে খুন-খারাবী, চুরি-ডাকাতি করবে, একথা তারা কল্পনাও করতে পারে না। তার মতো একজন মর্দে মুমেন নেক মানুষ সচরাচর দেখা যায় না। অথচ এরা বলছে, দরবেশ তাদের মালপত্র লোকসহ অপহরণ করে নিয়ে গেছে । ঘটনার আকম্মিকতায় তারা হতবাক। “আমার তো মনে হয় তোমরাও ডাকাত ।” আলেমকে উদ্দেশ্য করে বলল কারামাতী কমান্ডার । “আমরা ডাকাত হলে এখন আমাদের কাউকে তুমি এখানে দেখতে না। আর তোমরাও জীবিত থাকতে না। সবাই লাশ হয়ে থাকতে ।” বললেন আলেম। “দেখো! তোমাদের দু'লোক নিরুদ্দেশ । আমার তো মনে হয়, তোমাদের ওই লোকেরা ছুরি করার জন্যে মালপত্র বাধছিল, তা দেখে ফেলেছিল দরবেশ । ওদের অপকর্ম ফাস হয়ে যাবে মনে করে ওরা দরবেশকে হত্যা করে নদীতে ফেলে পালিয়ে গেছে। ওরা জোয়ান দু'জন, আর দরবেশ বুড়ো একা 1” তাদের লোক কোথায় গেছে, তা কারামাতীদের জানা । তাই কারামাতী কমাভার মনে করল, এরাও যদি দরবেশের গোপন মিশনের সহযোগী হয়ে থাকে, তবে এদের বেশি ঘাটানো ঠিক হবে না। এদের কাছ থেকে আরো তথ্য পাওয়ার সন্তাবনায় কারামাতী কমান্ডার আলেম ও তার সাথীদের সাথে সম্পর্ক স্বাভাবিক রাখতে এ বিষয়ে আর উচ্চবাচ্য করল না। বস্তুত তাদের উদ্বেগের কোন কারণও ছিল না। কমান্ডার নিজেই তো দরবেশকে অপহরণের ব্যবস্থা করেছে। পুনরায় উভয় কাফেলা বেরার দিকে রওয়ানা হলো । কারামাতীরা আগে আর আলেম ও সাথীরা ওদের পিছনে। ভারত অভিযান *** ৭০ দড$/৬$.21111001109.0011
— পৃষ্ঠা ৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।