Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

“কারামাতীদেরকে আমরা ভ্রান্ত মনে করি।” বলল কারামাতী কমান্ডার । “কিন্তু মূলতানে আমরা যাকেই দেখলাম সবাইকে দাউদের অনুসারীই মনে হলে! । সেখানে লোক মুখে চার-কুমারী দুর্গের কথা শুনে গতরাতে আমরা সেই মেলা দেখতে গিয়েছিলাম । সেখানে আমরা জিন দেখলাম, কুগুলীর ভেতর থেকে চারটি তরতাজা কুমারী মঞ্চে আবির্ভূত হলো। তারা আবার ধোয়ার মধ্যেই হারিয়ে গেল। আমাদের কাছে তো এগুলো বাস্তব এবং দাউদের কারামতীই মনে হলো । মনে হয় দাউদের মধ্যে বিশেষ আধ্যাত্মিক গুণ আছে-_ না হয় এসব কি কোন সাধারণ মানুষের পক্ষে সম্ভব?” “যে দিক থেকে আপনারা চার-কুমারী এবং ধোয়ার কুপ্তলী উঠতে দেখলেন সেদিক থেকে কোন লাশ বের হতে দেখেননি?” কারামাতী কমান্ডারের কথায় আবেগ তাড়িত হয়ে রহস্য প্রকাশ করে দিলেন দরবেশ। “লাশ! কার লাশ?” বিস্বয়াভিভূত কণ্ঠে জিজ্ঞেস করল কারামাতী কমান্ডার । “দাউদের একজন বিশ্বস্ত প্রহরীর লাশ। চার কুমারী আর জিনের ভোজভাজি আমি দুর্গের ভেতরে গিয়ে দেখে এসেছি ।” বললেন দরবেশ । “বলেন কি? আল্লাহ্‌র ওয়াস্তে আমাদেরকে এই রহস্যের কথা খুলে বলুন তো! আমরা তো ভাবতেই পারিনি, কোন বাতিল গোষ্ঠীর মধ্যে এমন অলৌকিক ক্ষমতা থাকতে পারে। আমরা তো তার কারামাতী দেখে তার প্রতি আনুগত্য প্রকাশে মুরীদ হওয়ার চিন্তা করেছিলাম । আর আপনি বলছেন, ভোজভাজি! ভাই মেহেরবানী করে আমাদের সন্দেহমুক্ত করুন । এতেও আপনার সওয়াব হবে!” কারামাতী কমান্ডারের চাতুর্ষপূর্ণ কথায় আবেগপ্রবণ হয়ে গেলেন দরবেশ। তিনি ওদেরকে সুন্নী মুসলমান মনে করে তার গোপন অভিযানের কথা সবিস্তারে বলে দিলেন। বললেন, কিভাবে তিনি ভেতরে প্রবেশ করে গোপন কক্ষে চার কুমারীকে দেখলেন এবং দাউদ ও সহযোগীদেরকে তবুণী বেষ্টিত অবস্থায় মদ পানরত অবস্থায় পেলেন। তাও বললেন, একজনকে হত্যা করে কিভাবে তিনি গোপন সুড়ঙ্গ পথ ডিঙিয়ে বেরিয়ে এলেন। কারামাতী কমান্ডার ও সাথীরা অভাবিত এই সফল অভিযানের জন্যে দরবেশকে বাহবা ও ধন্যবাদ দিল। এ কৃতিত্বের জন্যে দরবেশের কৃতজ্ঞতা প্রকাশ করে তাকে খুবই উজ্জীবিত করতে লাগল। ওরা তো দরবেশের কথা শুনে হতবাক । “বলে কি বুড়ো! যে হত্যাকাণ্ডের কিনারা করতে না পেরে দাউদ মহলের অভ্যন্তরীণ সকল নিরাপত্তারক্ষীকেই কঠিন শাস্তি দিচ্ছে, ওরা ধুকে ধুকে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু বলতে পারছে না কে ঘটিয়েছে হত্যাকাণ্ড। আর ভারত অভিযান *% ৬৮ দড$/৬$.2111001109.0011

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।