Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

“ওদের আমরা চিনি না।” বলল এক কারামাতী সৈনিক। “আমরাও আগনাদের মতই সুনী মুসলমান । আচ্ছা-_ শুনলাম, সুলতান মাহমৃদ বেরা দখল করেছে? ওখানকার রাজা বিজি রায় নাকি আত্মহত্যা করেছে?” “শুনলাম তাই ।” বললেন আলেম । “যদি খবরটি সত্য হয়ে থাকে, তবে আপনার, আমার সবারই খুশি হওয়া উচিত । মুহাম্মদ বিন কাসেমের পর এই প্রথম কোন ন্যায়পরায়ণ সুলতান এদিকে অভিযান করলেন। আপনি দেখে থাকবেন, এ অঞ্চলের অশিক্ষিত দরিদ্র মুসলমানরা কীভাবে দলে দলে হিন্দুদের চক্রান্তে ধর্মান্তরিত হচ্ছে।” “আমরা খুব খুশি হয়েছি।” বলল কারামাতী কমান্ডার । “আমরা চাই সুলতান মাহমুদ লাহোরও দখল করে নিক। এ এলাকাটিও মুসলমানদের দখলে আসা দরকার ।” “লাহোরের আগে সুলতান মাহমূদের উচিত মুলতান দখল করা! কথায় বলে, ঘরের শক্র বিভীষণ। আপনি হয়তো জানেন, মুলতানের শাসক দাউদ বিন কাটছে।” “জানা তো নেই, সুলতান মাহমুদ দাউদের স্বভাব-চরিত্র সম্পর্কে জানেন কি না । সুলতানের কাছে সঠিক তথ্য আছে কি না তাও তো জানা নেই।” বলল কারামাতী কমান্ডার । “জানা না থাকলেও তার এখন জানা উচিত ।” বললেন আলেম। “আমরা তো এক সাথেই বেরা যাচ্ছি। সুলতান মাহমুদ যাতে দাউদ বিন নসরকে বন্ধু মনে না করেন, এ ব্যাপারটি তাকে অবহিত করা তো আমাদেরও কর্তব্য ।” বলল কারামাতী কমান্ডার । “অবশ্যই ।” বললেন দরবেশ । এ কর্তব্য আমাদের অবশ্যই পালন করা দরকার । সবাই সমতালে চলতে লাগল । আলেম ও দরবেশ এ কথা প্রকাশ করতে চাচ্ছিল না যে, তারা সুলতান মাহমুদের কাছেই যাচ্ছে। তাদের গতিবিধি দেখে কারামাতীদের এমন কোন সংশয়ও হয়নি । কিন্তু কারামাতীরা ছিল দুর্দান্ত চালাক এবং পৈশাদার গোয়েন্দা। ওরাও নিজেদের প্রকৃত পরিচয় প্রকাশ করেনি । কারামাতীরা দরবেশ ও সাথীদের আকীদা বিশ্বাস নিয়েই কথাবার্তা বলছিল। দরবেশ ও আলেম ঘৃণাক্ষরেও আন্দাজ করতে পারেনি যে ওরা সুনী মুসলমান নয় ভারত অভিযান % ৬৬ দড$৮৬$.2111001109.0011

— পৃষ্ঠা ৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।