Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

হক ও বাতিলের লড়াই থমকে গেল দাউদের চমক । উদ্বেগ ও দুশ্চিন্তায় দাউদের নাচ, নখরা ভাটা পড়ল। বেরা পতনের খবরে দাউদের মাথায় চক্কর দিয়ে উঠল; সে চারজন কমান্ডার ও দুইজন উর্ধতন সেনা অফিসারকে বেরার উদ্দেশে পাঠাল । ওদেরকে নির্দেশ দিল, যে করেই হোক, তোমরা বেরায় গিয়ে সুলতান মাহমুদের অবস্থা জানাবে । সে কবে নাগাদ মুলতান অভিযানে বের হতে পারে এবং তার সৈন্যসংখ্যা কত? ওখানকার হিন্দুদের অবস্থা কি তাও ভাল করে অনুসন্ধান করবে এবং সন্ভব হলে ওদের সাথে যোগাযোগ করে আসবে । নির্দেশ মত ছয়জনের কাফেলা বণিকের বেশে বেরার পথে রওয়ানা হল । এই ছয়জনের প্রত্যেকেই ছিল গোয়েন্দাবৃত্তিতে পারদর্শী এবং কন্টরর কারামাতী। মুলতান থেকে কিছু দূর যাওয়ার পর গুপ্তচর কারামাতীরা দরবেশ, আলেমসহ আরো তিন ব্যক্তিকে বেরার দিকেই যেতে দেখল । তারা এদের সাথে মিশে গেল। ভাবল, একই দিকে যেহেতু যাচ্ছি, তাই এদের কাছ থেকে কোন সুবিধা পাওয়া যেতে পারে । দাউদের গুপ্তচররা ছিল অশ্বারোহী । তাছাড়াও তাদের তিনটি উট বোঝাই ছিল মালপত্রে । দরবেশের সাথীদের তিনজন ছিল উ্্রারোহী এবং আলেম ও দরবেশ অশ্বারোহী ৷ এরা ছিল নিষ্ঠাবান সুন্নী মুসলমান । তারা যাচ্ছিল সুলতান মাহমূদকে কারামাতীদের দু্কৃতি সম্পর্কে অবহিত করে মুলতান আক্রমণের অনুরোধ জানাতে । উভয় কাফেলা মুখোমুখি হলে কুশল বিনিময় হলো, সালাম কালামও হলো । কিন্তু পরিচিতি পর্বে উভয় কাফেলা কিছুটা রক্ষণশীলতা বজায় রাখলো । দরবেশ জানালো, “তারা মুলতানের বাসিন্দা, মুলতানেই ব্যবসা করে । ব্যবসায়িক কাজে বেরা যাচ্ছে।” কারামাতীরা বলল, “তারা লাহোরের বাসিন্দা । ব্যবসায়িক কাজে মুলতান এসেছিল । এখন বেরা হয়ে লাহোর ফিরে যাবে ।” “আপনারা তো মুলতানের অধিবাসী, তাহলে তো আপনারা কারামাতী মুসলমান?” দরবেশকে জিজ্ঞেস করল এক কারামাতী । “না, আমরা সুনী মুসলমান । কারামাতীদের সাথে আমাদের কোন সম্পর্ক নেই। ওদেরকে আমরা মুসলমানই মনে করি না। আপনারা তো মনে হয় সুন্নী মুসলমান । কারণ, মুলতান ছাড়া আর কোথাও কারামাতী নেই ।” বলল দরবেশ। ভারত অভিযান ** ৬৫ দড$৮৬$.21111001109.0011

— পৃষ্ঠা ৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।