মেয়েগুলো যেন জান্নাতের হুর। তাদের গায়ে ফিনফিনে রেশমী পোশাক । বাদকদলের বাজনা আরো তীব্র হলো । যন্ত্রসঙ্গীতের সুরে কেপে কেঁপে উঠল মঞ্চ। যুবতীরা এক সাথে দাউদকে কুর্নিশ করতে সেজদায় পড়ে গেল। দাউদ তাদেরকে উঠে যেতে ইশারা করল। ধোয়া সম্পূর্ণ গায়েব হওয়ার আগেই যুবতীরাও অদৃশ্য হয়ে গেল। যুবতীদের অন্তর্ধান বুঝে উঠার আগেই মঞ্চে দেখা গেল চারটি দৈত্যের মতো জংলী মানুষ । লোমশ কালো চেহারা । কুচকুচে কালো শরীর । বড় বড় চোখ । মাথার চুলগুলো সজারুর কাটার মতো খাড়া । মাথায় বাকানো শিং। দীর্ঘ দাত ওদের মুখের গহ্বর থেকে বেরিয়ে এসেছে । মঞ্চের উপরে বেতাল বেশামালভাবে নাচতে শুরু করে দিল দৈত্যগুলো । ঘোষণা হলো-__ এরাই জিন। হাতে চাবুক নিয়ে দাত খিটমিট করছে। সে" বন্য দৈত্যগুলোকে এভাবে পেটাতে শুরু করে দিল যে, ওদের বিকট চিৎকারে দর্শকগণ ভয়ে জড়সড় হয়ে গেল। গুরুগন্তীর কষ্ঠে বলল, থামো! থেমে গেল পেটানো । ভূতগুলো সমস্বরে বলে উঠল, হুজুর! আমরা এখান থেকে চলে যাচ্ছি। হুজুর! আমরা এখন আপনার কথা মানবো, আমরা আপনার মুরীদ হয়ে গেছি। আমরা কসম করে বলছি-_ আপনি আল্লাহ্র পয়গম্বর, আল্লাহ্র দূত । এ সংবাদ আমরা গায়েব থেকে জানতে পেরেছি। মঞ্চের দিকে ধোয়ার কুপ্ডলী আবারো ধেয়ে আসল। অন্ধকার হয়ে গেল মঞ্চ । ধোয়া কেটে যখন মঞ্জ পরিষ্কার হয়ে গেল তখন সেখানে দৈত্য দাউদ কাউকেই আর দেখা গেল না। ঘোষণা করা হল-_ কারামাতী পয়গম্বর আল্লাহ্র দরবারে হাজিরা দিতে গেছেন। তোমরা যা দেখে এলে এসবই সেই সুড়ঙ্গের তেলেসমাতি । সাথীদের উদ্দেশ্যে সেই পুরনো বাড়িতে বসে বলছিলেন বুযুর্গ ব্যক্তি। যে মেয়েগুলোকে তোমরা দেখে এসেছো ওদেরকে আমি একটি বন্ধ ঘরের দরজার ফাক দিয়ে দেখেছি। এ সবই সেই সুড়ঙ্গ পথের কারিগরী । সুড়ং পথটি নতুন তৈরি করা হয়েছে। এই সুড়ঙ্গ পথটি মঞ্চে এসে শেষ হয়েছে। এই সুড়ঙ্গ পথেই মঞ্চের দিকে ধোঁয়া ছোড়া হয়। মেয়ে ও কৃত্রিম দৈত্যগুলো এই সুড়ঙ্গ পথ দিয়েই দৃশ্যমান হয়ে আবার ধোয়ার অন্ধকারে সুড়ঙ্গ পথে চলে যায়। চার-কুমারী দুর্গে দাউদের তেলেসমাতী দেখে আসার পর বুষুর্গের নেতৃত্ে আবার পুরনো বাড়িতে বসল তার সতীর্থদের পর্যালোচনা বৈঠক । আগেই আমার ভারত অভিযান %% ৬২ দড$৮৬$.21111001109.0011
— Page 62 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.