এসেছেন। সাথীরা তাকে এখান থেকে চলে আসার প্রস্তাব দিয়ে বলল, অন্যথায় আপনার ধরা পড়ার আশঙ্কা রয়েছে । শংকা না বাড়িয়ে বুযুর্গ চলে এলেন দুর্গ থেকে। একটু পরই নাকাড়া বেজে উঠল। বাজল সানাই । এটা দাউদের মঞ্চে আগমন বার্তা । একটু পরই ঘোষক ঘোষণা দিল-_ মুলতানের শাসক, কারামাতী পয়গাস্বর, আবুল ফাতাহ শাইখ নসর বিন শাইখ হামিদ কারামাতী, সত্য ইসলামের পতাকাবাহী মঞ্চে আসছেন, জিন ওভূত তার তাবেদার। উপস্থিত সকলেই মাথা নীচু করে তাকে অভিবাদন জানাবে । ঢোল নাকারা বাজতে থাকল । বাজনার তালে তালে সৃষ্টি হলো সুর লহরী, যেন আন্দোলিত হতে থাকলো শত শত বছরের পরিত্যক্ত দুর্গের সব ঘরদোর । বাজনার আবহে মঞ্চের দিকে ধীর পায়ে এগিয়ে এলো দাউদ, মাথায় রাজমুকুট । সারা গায়ে জরিদার জমকালো রাজকীয় পোশাক । সে এসে উপবেশন করল হীরা-মুক্তার সিংহাসনে । মানুষ তার আগমনে মাথা ঝুঁকিয়ে অভিবাদন করল । ঘোষক হাক দিল, “শত শত বছর ধরে এই দুর্গ জিন-ভূত-প্রেত্বীদের আখড়ায় পরিণত হয়েছিল, এরা প্রতিদিন একজন না একজনের তাজা রক্তপান করতো । সকল ভূত-পেত্ী ও জিনকে তিনি অনুগত বানিয়ে ফেলেছেন। ওদেরকে বন্দী করে রেখেছেন। সমবেত সকল মানুষের কর্তব্য তার আনুগত্য স্বীকার করে তার হাতে মুরীদ হওয়া । না হয় জিন-ভূতেরা তাদের ক্ষতি করবে।” এমন গুরু গন্তীর আওয়াজে এই ঘোষণা দেয়া হলো যে, সমবেত মানুষজন ভীষণ প্রভাবিত হলো। এরপর কানে ভেসে এলো ধীরলয়ের যন্ত্রসঙ্গীতের আওয়াজ, সেই সাথে নৃত্যের সুরলহরী। এ সময়ে সমবেত কণ্ঠের কোরাস সঙ্গীতের আওয়াজও ভেসে এলো । পুরো প্যান্ডেলটি বাজনার তালে তালে নেচে উঠল । দাউদ বিন নসর মসনদ থেকে দীড়িয়ে গেল দর্শকদের দিকে পিঠ করে। বিড় বিড় করে মন্ত্রের মতো কি যেন আওড়াল। সুড়ঙ্গ পথ ছিল অন্ধকার । ওখান থেকে প্রথমে ধোয়া নির্গত হয়ে মঞ্চের জায়গাটি অন্ধকার হয়ে গেল। দাউদ দুহাত প্রসারিত করে বলল, খোদায়ে যুলজালাল! হে মানুষ ও জিনের সৃষ্টিকর্তা! আমাকে তুমি খোদায়ী শক্তি দাও । যাতে জিন ও ভূতের কষ্ট থেকে তাদের আমি মুক্তি দিতে পারি। সে ধমকের স্বরে বলল, “আমার সামনে আয় ।” কুণ্ডলী পাকানো ধোয়ায় মঞ্চ অন্ধকার হয়ে গিয়েছিল। ধীরে ধীরে ধোয়া কমে গেল, ধোয়ার ভেতর থেকে চারটি কুমারী সুন্দরী দৃশ্যমান হল। ভারত অভিযান € ৬১ দড$/৬$.21111001109.0011
— পৃষ্ঠা ৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।