থাকে না। কেউ যদি এদের ধোকার মোকাবেলায় সঠিক কথা বলে তাকে ক্ষমতার শক্তি-বলে নিঃশেষ করে দেয়া হয়। দাউদ বিন নসর যে মুসলমান নয় এটা আর বলার অপেক্ষা রাখে না। দাউদ যে ইসলামের ক্ষতি করছে, বৃস্টান ও হিন্দুদের সাথে মিলে মুসলমানদের ধ্বংস করতে শুরু করেছে__ প্রকাশ্যে একথা আমাদের বলা যেমন ঝুঁকিপূর্ণ ওর বিরুদ্ধে মোকাবেলায় যাওয়াও কঠিন ব্যাপার । ওর বিরুদ্ধে প্রকাশ্যে না আমরা কিছু করতে পারছি না, আর আমরা সত্য কথা বলতে পারছি। এজন্য আমাদেরকে গোপন তৎপরতা চালাতে হবে ।” বলল সেই অগ্রসর যুবক। “হ্যা। আজ রাতেই আমরা চার-কুমারী দুর্গে যাব ।” বললেন দরবেশ। “সরেজমিনে পরিস্থিতিটা দেখে এসে তারপর আমরা ঠিক করব পরবর্তী কর্তব্য ।” সন্ধ্যার পর দুর্গের জনারণ্যে প্রবেশ করল বুযুর্গ ও তার সাথীরা । দুর্গাভ্যন্তরের পরিবেশ দেখে সবাই অবাক। দর্শকদের আগ্রহ, মুগ্ধতা দেখে তাদের বিস্ময় আরো বেড়ে গেল। দর্শকরা দুর্গের মধ্যে ঘুরে ঘুরে ঘরবাড়িগুলো দেখছিল । বুযুর্গের সাথে ছিল নয়জনের একটি তরুণ দল । তনুধ্যে দু'জনের বয়স ছিল সতেরো আঠারো । তারা এটা সেটা দেখতে দেখতে এমন এক জায়গায় এসে থামল সেখান থেকে আর সামনে কাউকে যেতে দেয়া হয় না। একজন প্রহরী দর্শকদেরকে সামনে অগ্রসর হতে না দিয়ে ফিরিয়ে দিচ্ছিল । বুযুর্গ ও তার সাথীরাও এখানে এসে থেমে গেল। সামনে এগুতে চাইলে বাধা দিল প্রহরী । বুযুর্গ প্রহরীকে জিজ্ঞেস করল, সামনে কি? প্রহরী জবাব না দিয়ে রাগতস্বরে বুষুর্গকে ফিরে যেতে বলল । ইত্যবসরে প্রহরীর দৃষ্টি অন্য দিকে চলে গেল আর ফাক বুঝে প্রহরীর দৃষ্টি এড়িয়ে ভেতরে ঢুকে পড়লেন বুযুর্গ । জায়গাটি ছিল আলো আধারী । তাই প্রহরী বুযুর্ণের অনুপ্রবেশ ঠাহর করতে পারল না। বুযুর্গ প্রহরীর দৃষ্টি এড়িয়ে সাথীদের ইশারা করলেন ওখান থেকে চলে যেতে । সাথীরা ওখান থেকে ফিরে গিয়ে মঞ্চের চারপাশে জড়ো হওয়া মানুষের ভিড়ের মধ্যে মিশে গেল। অন্ধকার গলিপথে যেতে যেতে বুযুর্গ একটি ঘরের মধ্য থেকে আলো বিচ্ছরিত হতে দেখলেন । তিনি দরজার ফাক দিয়ে দেখলেন, ভেতরের ঘরটি খুব সাজানো, মেঝের মধ্যে সুদৃশ্য গালিচা বিছানো । গালিচার উপরে বালিশ । রঙ বেরঙের ঝাড়বাতি জ্বালানো । অর্ধনগ্র পাচ ছয়টি সুন্দরী তরুণী উচ্ছল নৃত্যরত। বালিশে ঠেক দিয়ে দুই সুদর্শন পুরুন্ষ রাজকীয় ভঙ্গিতে বসা । তাদের সামনে ভারত অভিযান €* ৫৯ দড$/৬$.2111001109.0011
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।