ভাইয়েরা! মুসলমানদের বিরুদ্ধে জঘন্য চক্রান্ত শুরু হয়েছে। চার-কুমারী দুর্গের কারামাতী মুলতানের অর্ধেক মুসলমানকেই ঈমানহারা করে ফেলেছে। এখন আমাদের চিন্তা করতে হবে, কি করে আমরা এই জঘন্য চক্রান্ত রুখতে পারব । এখনও পর্যন্ত আমাদের কারো স্বচক্ষে দেখা হয়নি, চার-কুমারী দুর্গে আসলে কি ঘটছে।” “যারা দেখে এসেছে তারা বলেছে, প্রত্যেক রাতেই চারকুমারী ও শিশুদের নাকি জীবন্ত করে দেখানো হয়।” বললেন আলেম । শোনা যাচ্ছে, একটি ধোয়ার কুগ্তলী থেকে নাকি মেয়েগুলো দৃশ্যমান হয় আবার ধোয়ার কুণ্ুলীতে হারিয়ে যায়। আমাদের কারও স্বচক্ষে ব্যাপারটি দেখে আসা উচিত । আমরা তো ওখানে যাচ্ছি না এসব আজগুবী ঘটনা আমাদের ধর্মের সাথে সঙ্গতিপূর্ণ নয় বলে।” “এ মুহূর্তে আমাদের করণীয় কি, এটা নির্ধারণ করতেই আজ আমরা এখানে সমবেত হয়েছি।” বলল এক যুবক । “ওখানে যদি কোন ধোকা প্রতারণা কিংবা জাদুটোনার ব্যাপার ঘটান হয়ে থাকে তবে কারামাতীদের রহস্য আমরা ফাস করে দেবো ।” যুবক তার সমবয়সী যুবকদের ইঙ্গিত করে বলল, “আমরা ইসলামের জন্যে জীবন দিতে প্রস্তুত । ওখানে যদি আমাদের কোন সংঘাতের মুখোমুখি হতে হয় তবুও আমাদের ভয় নেই । আপনি আলেম-জ্ঞানী। আপনি আমাদের করণীয় কি সে সম্পর্কে সঠিক নির্দেশনা দিন ।” “বাবারা! মনোযোগ দিয়ে শোন!” বললেন আলেম । “কারামাতী গোষ্ঠী কাফেরদের সৃষ্ট । ওদের লক্ষ্য উদ্দেশ্য তোমরা জান । চিন্তার ব্যাপার হলো-_ ধর্ম অনেক সময় মানুষকে দুর্বল করে দেয়৷ মুসলমানরা ধর্মের জন্যে জীবন বাজী রাখতে দ্বিধা করে না, আমাদের শক্ররা তা ভালভাবে জানে বলেই ধর্মের অন্তর ব্যবহার করেই আমাদের ঘায়েল করতে তৎপর ।” “দাউদ ক্ষমতালিন্সু। ক্ষমতা টিকিয়ে রাখার জন্যে সে ধর্মের লেবাস পরেছে। ধর্মের লেবেল এটেই দাউদ নিজের ক্ষমতা শক্ত করার কাজে লিপ্ত। প্রতারণার শিকার হয়েছে সবগুলো ধর্মের আবরণেই হয়েছে । খোলাফায়ে রাশেদীনের যুগ তো আর এখন নেই। তারা নিজেরা যেমন খাঁটি ছিলেন লোকদেরকেও খাটি ধর্মকর্ম পালনে বাধ্য করতেন। বর্তমান শাসকরা ধর্মের আবরণে নিজেদের খেলাফত টিকিয়ে রাখতে সচেষ্ট । এরা ধর্মকে মোড়কের মতো ব্যবহার করে অশিক্ষিত লোকদের সমর্থক বানাচ্ছে। সাধারণ লোকদের এদের ধোকা বুঝতে অনেক দেরী হয় । আর যখন বুঝে তখন আর করার কিছু ভারত অভিযান %% ৫৮ ফ্ড/.211000119.0010)
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।