Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

দুনিয়াতে প্রাঠিয়েছেন দুনিয়ার স্বাদ উপভোগ করতে । এতে বিধি-নিষেধ থাকতে পারে না। আপনারা লক্ষ্য করেছেন__ কান্নামাতীদের অনুসারী ঢলের মতো বাড়ছে। সাধারণ অজ্ঞ মানুষ এদের প্ররোচণায় আকৃষ্ট হয়ে ঈমান হারাতে শুরু করেছে।” বললেন একজন । “মানুষ স্বভাবতই পাপকর্মের প্রতি দ্রুত আকৃষ্ট হয় ।” বললেন সমবেতদের মধ্যে আলেম ব্যক্তি । “নেক কাজে দৈহিক কোন সুখ নেই । মানুষের আসল শক্তি আত্মা । আত্মা দেখা যায় না। আত্মার সুখ তারাই অনুভব করতে পারে যারা আল্লাহ্‌র ইবাদত-বন্দেগী করে আত্মা পবিত্র রেখেছে। সাধারণত মানুষ এটা বুঝতে চায় না। আত্মা পাপকর্মে দুর্বল হয়ে যায়। আত্মা দুর্বল হয়ে গেলে শরীরও দুর্বল হয়ে পড়ে। বেশি পাপকর্ম করলে মানুষের আত্মা মরে যায়। জীবন শেষে মানুষ যখন মরে যায় তখন দেহটাকে মাটিতে দাফন করা হয় কিন্তু আত্মা কখনও মরে না, আত্মা আল্লাহ্র দরবারে হাজির করা হয়।” “আপনি যা বলছেন__ তা এখানে উপস্থিত সবাই জানে । আমাদের মাথার উপর এখন যে মুসিবত চেপে বসেছে দয়া করে এ ব্যাপারে কথা বলুন!” বলল এক যুবক । “যেদিন থেকে চার-কুমারী দুর্গে দাউদ মেলা বসিয়ে জিন ও চারকুমারীর প্রেতাত্মাকে দেখাচ্ছে, সে দিনের পর থেকে দলে দলে মুসলমান দাউদের কারামাতী ধর্ম গ্রহণ করে ঈমান হারাচ্ছে। আমি একটি মসজিদে ইমামকে ওয়াজ করতে শুনেছি, কারামাতী ধর্ম সত্যধর্ম। কোন ভ্রান্ত মতাদর্শ যখন মসজিদে প্রভাব সৃষ্টি করে তখন সাধারণ মানুষ এটিকে সত্য বলেই গ্রহণ করতে শুরু করে।” “আপিন কি জানেন, হিন্দু পঞ্জিতেরা মন্দিরে পূজারীদেরকে বলছে, কারামাতী ধর্ম সত্যিকার ইসলামী ধর্ম । মৌলভীদের ধর্ম সঠিক নয়।' বলল আরেক যুবক। “ইমাম আর পণ্ডিত উভয়ে একই কথা বললেও কোন হিন্দুকে তুমি কারামাতী ধর্ম গ্রহণ করতে দেখবে না।” বললেন বুযুর্গ ব্যক্তি। “আমরা লোকদের একথা বলতে পারছি না যে, কারামাতী সম্পূর্ণ ভ্রান্ত একটি গোষ্ঠী । এই গোষ্ঠী খৃষ্টানদের সৃষ্ট। মহাভারতে এরা হিন্দু ও খৃষ্টানদের সহায়তায় মুসলমানদের ঈমানহারা করতে মিশনারী কাজ করছে। বেঈমানদের অন্যতম একটি নীল নক্শা হলো-_- ইসলামের মোড়কে মুসলমানদের ঈমানহারা করতে গুনাহর কাজে জড়িয়ে ফেলা । কারামাতীদেরকে রীতিমতো হিন্দুরা পৃষ্ঠপোষকতা দিচ্ছে, যাতে মুলতানের কারামাতীদেরকে মুসলিম বলে সাধারণ মুসলিমদের ধোকা দিতে পারে। ভারত অভিযান % ৫৭ দড$৮৬$.21111001109.0011

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।