আমি তোমাকে দেখলেও তুমি কেন আমাকে দেখতে পেলে না আমি বুঝতে পারছিলাম না। ওদের পোশাক দেখেই বুঝতে পারছিলাম, এরা উদ্ধারকারী গজনীর সেনা নয় এবং মুসলমানও নয় । ওদের দেখে আমার কোন দুর্ঘটনার আশংকা হয়নি কিন্তু যখন দেখি, ওদের একজন তোমাকে মেরে ফেলতে তরবারী তুলেছে, কোন কিছু না ভেবে দৌড়ে এসে ওর মুখে মশাল ঘ্বারা আঘাত করলাম। কাসেম! এ আসলে আল্লাহ্র দারুণ মেহেরবানী । তোমার বেঁচে থাকাটা একটা বিন্য় । তবে তোমাকে বেঁচে থাকতেই হবে, আল্লাহ্ অবশ্যই তোমাকে বাচিয়ে রাখবেন। কারণ তোমার কাজ এখনও শেষ হয়নি।” দাউদ বিন নসর বিজি রায়ের পরাজয় সংবাদ পেয়ে কারামতী প্রাসাদ ছেড়ে মুহাম্মদ বিন কাসেমের সময়ে নির্মিত একটি দুর্গে আশ্রয় নেয়। দুর্গের ভেতরে বিশাল প্রাসাদ । প্রাসাদের অভ্যন্তরে বহু কক্ষ । প্রহরী, গোলামখানা, আস্তাবল, বিরাট আডিনা, শানবাধানো পুকুর, সঙ্জিত বাগান__ মোটামুটি একটি রাজপ্রাসাদ । এই দুর্গ সম্পর্কে জনশ্রুতি ছিল যে, মুহাম্মদ বিন কাসিমের পর যখন এলাকাটি হিন্দুরা দখল করে নেয় তখন অনেক শিশু ও নারীকে হত্যা করে এর একটি কক্ষে নিক্ষেপ করেছিল । এখন এই দুর্গটিতে জিন-ভূতের বসবাস-_ এ কথা ছিল সব লোকের মুখে মুখে । বিশেষ করে লোকেরা বলাবলি করতো, ওই বাড়িতে হিন্দু দখলদাররা চার কুমারীকে চরম নির্যাতন করে হত্যা করেছিল । দুর্গের ভেতরে নিহত চার কুমারীর কান্না এখনো নাকি শোনা যায়। শিশুদের দৌড় ঝাপ, খেলাধুলা চেচামেচি এবং কোলাহলরত মানুষের কথাও নাকি মাঝে মাঝে শুনতে পাওয়া যায়। এই দুর্গ সম্পর্কে মানুষের মনে এতো ভীতি ছিল যে, কেউ এর ধারে-পাশে যেতো না। কেউ কেউ বলতো, তারা দুর্গের ছাদের উপরে আগুন জ্লতে দেখেছে। দেখেছে ভূত-পেত্রীর ঝগড়া-ফ্যাসাদ ৷ ওখানে এখনো নাকি মৃতদের হাড়গোড় পড়ে রয়েছে। যেদিন সুলতান মাহমুদ বেরা জয় করেন সেদিন মুলতানের এই চার-কুমারী দুর্গে ছিল মেলা । মুলতানের শাসক দাউদ বিন নসর কারামাতীদের ধর্মীয় নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিল । সে মানুষের কাছে নিজেকে আল্লাহ্র খাস লোক ও পয়গম্বর বলে পরিচয় দিতো এবং নানা অলৌকিক কীর্তি জাহের করে সরল ও অল্পশিক্ষিত মানুষকে কারামাতী মতাবলম্বী করতে সচেষ্ট ছিল। এ সময়ে দাউদ বিন নসরের ভক্তরা দেশ জুড়ে একথা প্রচার করল যে, মুসলমানদের ভারত অভিযান %% ৫৪ দড$৮৬$.21111001109.0011
— পৃষ্ঠা ৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।