Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

রাজার পতাকাটিকে গুড়িয়ে দিতে হবে ।” তিনি আমাদেরকে রাজার রক্ষণভাগে আক্রমণ করতে নির্দেশ দিলেন। সেনাপ্রধান বললেন, কাসেম! রাজার ঝাণ্া গুড়িয়ে দিতে পারলে যা পুরস্কার চাইবে তাই দেয়া হবে । বিদায়ের সময় মনে হচ্ছিল, সেনাপ্রধান আমাদের শেষ বিদায় জানাচ্ছিলেন।” আহত যোদ্ধা আরো বলল, “শেষ পর্যায়ে কাসেম এতোই আবেগপ্রবণ হয়ে পড়েছিল যে, হয় সে রাজার ঝাপ্তা গুড়িয়ে দেবে না হয় নিজেই শেষ হয়ে যাবে। আখেরী আক্রমণে আমরা ছিলাম বেপরোয়া । কাসেমের উদ্দীপনা আমাদের সবাইকে পাগল করে তুলেছিল । মৃত্যু আমরা ভুলেই গিয়েছিলাম । জীবন-পণ আঘাত হানলাম। রাজার ঝাণ্ডাকে আক্রমণ করে তছনছ করে দিলাম । কিন্তু ততক্ষণে আমাদের কেউ আর অশ্বপৃষ্ঠে বসে নেই, সবাইকে শক্রসেনারা আহত করে ফেলেছিল । আমার বিশ্বাস, এখনও পর্যন্ত যদি তাকে এখানে না দেখা যায় তবে সে আর জীবিত নেই।” এরপর আমি সেবাকেন্দ্র থেকে বেরিয়ে পড়লাম । পথে একটি পড়ে থাকা মশাল উঠিয়ে হাতে নিলাম । ময়দানে এসে আমি হতবাক । কখনও রক্তাক্ত মৃতদেহ দেখিনি। আর এখানকার মৃতদেহ দেখে মনে হলো যেন জঙ্গল কেটে অসংখ্য গাছ ফেলে রাখা হয়েছে। প্রতিটি লাশকেই আমি গভীরভাবে দেখছিলাম । প্রতিটি আহতের কুঁকানী শুনে দৌড়ে যেতাম । প্রত্যেকটি হিন্দু মরদেহ দেখে আমার মধ্যে প্রশান্তি আসতো কিন্তু মুসলমান যোদ্ধার মৃতদেহ দেখামাত্র চোখে পানি এসে পড়তো । এভাবে দেখতে দেখতে অনেক সময় চলে গেল। আহতদেরকে চিকিৎসা কেন্দ্রে পাঠানোর কাজ চলতে লাগল । এক পর্যায়ে তোমাকে ডাকতে শুক্র করলাম আমি । কেমন যেন হয়ে গেলাম । তোমার মায়ের আত্মা বুঝি আমার বুকে এসে ঢুকেছিল। সজোরে চিকার শুরু করে দিলাম তোমার নাম ধরে । উদ্ধারকারীদের অনেকেই বলল, 'আপনি ফিরে যান, এখানে কাসেমকে পাওয়া যাবে না ।' কারো কথায় আমি স্বস্তি পেলাম না । সারা ময়দান দেখে দেখে এদিকে চলে এলাম যেখানে মরদেহ চোখে পড়ছে কম। তোমাকে না পেলে সারারাত তোমাকে খুঁজেই ফিরতাম। দিনের আলোতে তোমার লাশ উদ্ধার করে তবেই আমি ঘরে ফিরতাম | যাকেই পেতাম তোমার কথা জিজ্ঞেস করতাম ৷ এমন সময় দৃষ্টি পড়ল দু'টি মশালের দিকে ৷ আমি ছিলাম ওদের পিছনে । আমি এগিয়ে গেলাম ধীরে ধীরে। ইচ্ছা ছিল ওদের কাছে তোমার কথা জিজ্ঞেস করব । কিন্তু কিছুটা দূরে থাকতেই মশালের আলোয় তোমার চেহারা চিনে ফেললাম আমি । তখন তুমি বসেছিলে । ভারত অভিযান % ৫৩ দড$৮৬$.2111001109.0011

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।