এদের একজন অআপরজনের দিকে তাকিয়ে বিদ্রুপাত্রক হাসল । কোমর থেকে খঞ্জর বের করল একজন। ক্ষুন্ধকষ্ঠে বলল, “হ্যা সুসংবাদটি তোমাকে আমি এই খঞ্জরের ফলা দিয়ে শুনিয়ে দিচ্ছি।” কথা শেষ না করেই খঞ্জর চালাতে উদ্যত হলো লোকটি । কাসেম নিরুপায় । প্রত্যাঘাত তো দূরে থাক আত্মরক্ষার জন্যে একটু নড়ার শক্তিও তার নেই। কাসেমের জীবন ও মৃত্যুর মাঝে মাত্র মুহুর্তের ব্যবধান । কয়েক পলকের মধ্যেই কাসেমের বুকটা এফোড় ওফোড় হয়ে যেতো, যদি না খঞ্জরের আঘাত প্রতিহত হতো । যেই মশালধারীর খঞ্জর কাসেমের বুকে আঘাত হানতে নেমে আসছে__ কোথেকে বিজলীর মতো একটি মশাল এসে আঘাত হানে ঘাতকের মুখে । একটা চিৎকার দিয়ে মুখ থুবড়ে পড়ে ঘাতক । তার চকচকে খঞ্জরটা ছিটকে পড়ে দূরে । মশালটিও পড়ে যায় ওর হাত থেকে । এরা মৃতপ্রায় কাসেমকে হত্যা করতে উদ্যত হয়েছিল। এর আগে তেরজন আহত মুজাহিদকে এরা হত্যা করে এসেছে। এদের চৌদ্দতম শিকার ছিল কাসেম। সামান্য দূর থেকে রাবেয়ার নিক্ষিপ্ত মশালের আঘাত উদ্যত খঞ্জরের আঘাত থেকে রক্ষা করেছে কাসেমকে । মশালের আলোয় কাসেম দেখতে পেল, মুখ থুবড়ে পতিত ঘাতকের মশালটি হাতে তুলে নিয়েছে রাবেয়া । সংহারী মূর্তি ধারণ করে মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে রাবেয়া । এ সেই রাবেয়া । যে রাবেয়া ফেরারী হয়ে জীবনের ঝুঁকি নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসেম বিন ওমরের ফাদ ও দাউদ বিন নসরের চক্রান্ত সম্পর্কে আগাম সংবাদ দিয়েছিল সুলতানকে ৷ এই সেই রাবেয়া যার সত্য সাক্ষ্যর কারণে আত্মহত্যা করেছে সেনাপতি আসেম । যার কারণে ধ্বংসের মুখোমুখি হওয়া থেকে রক্ষা পেয়েছেন সুলতান ও তার সেনাবাহিনী । পিতার সেই হস্তা, পুত্র কাসেমের জীবনদাত্রী হয়ে দেখা দিল যুদ্ধের ময়দানে । এক ঘাতকের আঘাত থেকে রাবেয়ার নিক্ষিপ্ত মশালে বেচে গেল কাসেম। কিন্তু ঘাতক রয়ে গেছে আরেকজন । ওর সাথী রাবেয়ার উপস্থিতি দেখে কুড়াল উত্তোলন করল মোকাবেলার জন্যে । ঘাতক দেখল, এক যুবতী রুদ্রমূর্তি ধারণ করে মশাল হতে দীড়িয়ে। ওর হাতে কোন অস্ত্র নেই। কাসেম আহত । তার পক্ষে মোকাবেলা করা অসন্ভব। উপরক্তু রাবেয়া জীবনে কোনদিন খঞ্জর ধরেনি। হাতের মশালটি ছিল তার একমাত্র ভরসা। কাসেমের জীবন সংহারে উদ্যত ঘাতকের মুখের দিকে তাই হাতের মশালটিই ছুঁড়ে মেরেছিল। অব্যর্থ লক্ষ্য। মশালটি আঘাত হানে ঘাতকের মুখে । চোখ মুখ ঝলসে যায় ঘাতকের দূরে ভারত অভিযান * ৪৮ দড$৮৬$.21111001109.0011
— পৃষ্ঠা ৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।