Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

কাসেম যে জায়গায় আহত হয়ে পড়েছিল সেখানটায় হতাহত লোক কম। আহতদের আহাজারীও নেই। তাই এখনো এদিকে উদ্ধারকারীদের কেউ আসেনি । এতোক্ষণ পর্যন্ত কাসেম... কাসেম... যে ডাক শোনা যাচ্ছিল তাও আর শোনা যাচ্ছে না। উদ্ধারকারীর আগমন আশা ক্রমেই ক্ষীণ হয়ে যাচ্ছিল। নিজের জীবন নিয়ে কাসেমের ভাবনা ছিল না, তার প্রত্যাশা ছিল সে সুলতান ও সেনাপ্রধান আবু আব্দুল্লাহর সামনে হাজির হয়ে বিনীতভাবে জিজ্ঞেস করবে, “আমার পিতার অপরাধের প্রায়শ্চিত্ত কি আমি করতে পেরেছি? তার মা'কে জানাবে, মা! তোমার আশা কি এখন পূর্ণ হয়েছে?” দূরে দূরে অনেক মশাল ঘুরতে দেখছে কাসেম। কিন্তু সবাই ওদিকেই ব্যস্ত। তার এ দিকটায় কেউ আসছে না। হতাশায় কাসেমের শরীর অবশ হয়ে আসছিল । তার পক্ষে এক কদম অগ্রসর হওয়া সম্ভব নয় । পা দুটোয় কোন শক্তি নেই। প্রচুর রক্তক্ষরণে শরীর নিস্তেজ হয়ে পড়েছে। এমন সময় বড় দুটো মশালকে এদিকে আসতে দেখে আশ্বস্ত হলো কাসেম। মাথাটা উচু করে তাকিয়ে রইল মশাল দু'টোর দিকে । খুব কষ্ট করে মাথাটা সোজা করে বসল মশাল দু'টোর আসার অপেক্ষায় । আর ভাবল, এরা হয়তো আমাদেরই কেউ হবে । আবারো তার কানে ধ্বনিত হলো সেই ডাক... “কাসেম ..! কাসেম...! জীবিত থাকলে আমার ডাকে সাড়া দাও!” হায়! কাসেমের যে সেই দরদী ডাকে সাড়া দেয়ার শক্তি নেই, শত ইচ্ছে থাকার পরও তার কণ্ঠ থেকে কোন আওয়াজ বেরুচ্ছে না৷ ঝুঁকে ঝুঁকে, জায়গায় জায়গায় থেমে থেমে মশাল দু'টো এগিয়ে আসছিল কাসেমের দিকে । স্পষ্ট বুঝতে পারছিল কাসেম, লোক দু'টো থেমে থেমে মরদেহ দেখছে। ভাবতে ভাবতে মশার্লধারী লোক দু'টো একে অন্যের গা ঘেষে এসে দাড়াল কাসেমের সামনে । তাদের হাতে মশাল জ্বলছে । লোক দু'টোর অনুচ্চ বাক্যালাপ শুনতে পেল কাসেম__ একজন সাথীকে বলছে, “মুসলমান! সাংঘাতিক ঘাড় ত্যাড়া, আমাদের সহ্যই করতে পারে না...” “হ্যা। আমি মুসলমান । খুব ক্ষীণকষ্ঠে জানাল কাসেম । আমাকে বিজয়ের সুসংবাদটি জানাতে পার! মনে হয় তোমরা এখানকার বাসিন্দা । তোমরা আমার ভাষা বলতে পার না জানি। কিন্তু আমি তোমাদের কথা বুঝতে পারি বলতেও পারি।” ভারত অভিযান € ৪৭ ফ্ড/.211000119.0010)

— পৃষ্ঠা ৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।