পেয়ে বহু সংখ্যক হিন্দু মন্দিরে জড়ো হল । আজ মন্দিরে শঙ্খ বাজছে না। ওদের চোখে আজ মূর্তিগুলোর চেহারা যেন শ্লান দেখাচ্ছে। সরন্বতীর চেহারায় হাসি থাকলেও তারা মনে করলো, পূজারীদের ব্যর্থতায় সে বিদ্ধপের হাসি হাসছে। সারা মন্দির জুড়ে নীরবতা ৷ শোকের ছায়া । বড় পক্তিত কোন শ্লোক না আওড়িয়ে গন্তীরকষ্ঠে সমবেত পৃজারীদের বলল, “আমাদের সেনাবাহিনী পরাজিত হয়েছে, রাজা মৃত্যুবরণ করেছে, কিন্তু আমরা এখনও জীবিত । পরাজয়ের প্রতিশোধ নেয়ার এক সুযোগ এসেছে। সুলতান আমাদেরকে শহরে থাকার অনুমতি দিয়েছে এবং প্রতিশ্রুতি দিয়েছে, তার বাহিনী আমাদেরকে হয়রানী করবে না। তারা আম্বাসও দিয়েছে, কোন ধরনের লুটতরাজ, অগ্নিসংযোগের ঘটনা ঘটবে না, কারো উপর অত্যাচার উৎপীড়ন করা হবেনা। তারা যদি শহর লুটের ইচ্ছা করতো, শহর ধ্বংস করতে চাইতো, তাহলে এতোক্ষণে সারা শহর জ্বলে উঠতো । আমরা এই সুবর্ণ সুযোগকে কাজে লাগাতে পারি । পরাজয়ের প্রতিশোধ নিতে পারি। রাতের অন্ধকারে খুব সহজেই কাজটি সমাধা করতে পারি। নিজেদের নিহত আত্বীয়-স্বজনকে তুলে এনে সৎকার করতে এবং আহতদের সেবাকেন্দ্রে পৌছে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।” “তোমরা জলদি ময়দানে চলে যাও। সবাই মশাল সাথে নিবে, আর সাথে রাখবে খঞ্জর অথবা একটি ছোট্ট কুড়াল । মুসলমানরা বিজয়ী হলেও অর্ধেকের বেশি সৈন্য আহত হয়েছে। যেসব মুসলিম সৈন্য আহত অবস্থায় ময়দানে পড়ে আছে তারা যদি চিকিৎসা কেন্দ্রে এসে সুস্থ হয়ে ওঠে তবে ওরা আমাদের জন্যে বিপদ আরো বাড়াবে । শত শত মুসলিম যোদ্ধা ময়দানে আহত অবস্থায় পড়ে আছে। তোমরা ওদের দেখেই বুঝতে পারবে । ওদের মধ্যে যারা দাড়াতে পারে না তাদেব্রকে তোমরা কুড়ালের আঘাতে ওখানেই শেষ করে দেবে ।” “শহরের সব হিন্দুকে এ সংবাদ বলার দরকার নেই । বেশি বলাবলি করলে কোন সুবিধাভোগী আমাদের পরিকল্পনা ফাস করে দিতে পারে । নারী-পুরুষ সবাই যাও, সকাল পর্যন্ত যতো পারো শক্রদের বধ করো । আমাদের দেশমাতা ও দেবীকে খুশি করতে হলে এ কাজ আমাদের করতেই হবে । যাও, যতো জলদি পারো সবাই কাজে লেগে যাও ।” ভারত অভিযান % ৪৬ ফ্ড/.211000119.0010)
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।