বড় আবাল-বৃদ্ধ সকল মুসলমান তাকে স্বাগত জানানোর জন্যে শহর থেকে বেরিয়ে এসেছিল। সকলের মিলিত তকবীর ধ্বনিতে বেরার আকাশ পেয়েছিল নতুন আবহ। কেউ কেউ আনন্দের আতিশয্যে শুয়ে পড়েছিল সুলতানের ঘোড়ার সামনে । মুসলমানদের আনন্দে আবেগপ্রবণ হয়ে উঠলেন সুলতান । দীর্ঘদিন পর প্রাণ ফিরে পেয়েছে এখানকার মুসলমান জনসাধারণ । কিন্তু মুসলমানদের পাংশু চেহারা দেখে সুলতানের মন বিজয়ের আনন্দে নেচে উঠার বদলে বিষগ্রতায় ছেয়ে গেল। ওদিকে বেরার হিন্দুরা ছেলে-পেলে, স্ত্রী-সন্তান আর ঘাঁটুরী-পেটারা মাথায় নিয়ে শহর ছেড়ে পালিয়ে যাচ্ছিল। সুলতানের দৃষ্টি পড়ল ওদের উপর । গন্ভীর হয়ে গেলেন তিনি। বললেন সেনাধিনায়কদের, “ফেরাও ওদের । কোথায় যাচ্ছে এরা । সন্ধ্যা নেমে এসেছে। রাতের অন্ধকারে বাড়িঘর ফেলে এরা কোথায় যেতে চাচ্ছে?” গন্তীরকণ্ঠে বললেন, “ঘোষণা করে দাও, আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে শহরের কোন অধিবাসীকে তাড়াব না, কারো বাড়িঘর লুট করবো না, আগুন ধরাব না। কারো ইজ্জতের উপর আক্রমণ করবো না। ওদের জলদি ফেরাও... ৷ বল, যারা শহরে আছে তারা যেন তাদের পরিচিতজনদের লাশ এনে সহ্কার করে এবং আহতদের চিকিৎসা কেন্দ্রে পৌছে দেয় । আহত সবাইকে ময়দান থেকে তুলে আনার মহতা জনবল নেই আমাদের । তারা ইচ্ছে করলে এ কাজের জন্য মহিলাদেরকেও ময়দানে নিয়ে যেতে পারে।” সুলতানের নির্দেশে শহরত্যাগী হিন্দুদের ফিরিয়ে আনা হল । যারা গমনদ্যোত ছিল তাদেরকে অভয় দেয়া হল। সুলতানের অতয়বাণী প্রচার করা হলো শহরের সর্বত্র । বলা হলো, শহরের বাসিন্দাদের সাথে সুলতানের কোন বিরোধ নেই, তাদের সাথে তার কোন সংঘাত নেই। বিরোধ-সংঘাত ছিল রাজার সাথে এবং সংঘাত হয়েছে রাজার সেনাবাহিনীর সাথে। সাধারণ নাগরিকরা সম্পূর্ণ দোষমুক্ত। হিন্দু-মুসলমান সকলকে লাশ তুলে আনতে বলা হলো । মুসলমানরা সুলতানের সহযোদ্ধাদের মৃতদেহ ও আহতদের তুলে আনার জন্যে ময়দানের দিকে ধাবিত হলো। তাদের সেবা-শুশ্রধা এবং চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার জন্যে দলে দলে লোক মশাল হাতে বেড়িয়ে পড়ল। সাধারণ ক্ষমা ঘোষণার পর শহরের প্রধান মন্দিরের বড় পণ্ডিত কয়েকজন সেবাদাসকে শহরে পাঠিয়ে বহু বিশ্বস্ত হিন্দুকে মন্দিরে ডাকাল। পঞ্তিতের সংবাদ ভারত অভিযান «% ৪৫ দড$৮৬$.21111001109.0011
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।