আছি আমি! মায়ের কাজ্ফিত বিজয় কি অর্জিত হয়েছেঃ আমি কি বাবার অপরাধের প্রায়শ্চিত্ত করতে পেরেছি? সুলতান কোথায়? কোথায় আছেন সেনাপতি আবু আবদুল্লাহ? আমার সাথীরা কেমন আছে? তারা সবাই ধেফতার হয়নি তোঃ সুলতান কি পশ্চাদপসরণ করেছেনঃ বেরা দুর্গকি দখলে এসেছে? আমার তরবারী মায়ের কাছে কে পৌছাবে? কে তাকে বলবে, তোমার ছেলে এই তরবারী দিয়ে শত নয় হাজারো দুশমনকে মৃত্যুর স্বাদ দেখিয়েছে । এতেও কি তোমার আত্মা শান্তি পাবে না? এমন হাজারো প্রশ্ন আহত কাসেমের কষ্ট আরো বাড়িয়ে তুলছে। কাসেমের জানার উপায় ছিল না, সুলতান বিজয়ী হয়েছেন। এখন তিনি বিজি রায়ের রাজমহলে বসে অধিনায়ক ও কমান্ডারদের কাছ থেকে সর্বশেষ পরিস্থিতির রিপোর্ট নিচ্ছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদানে ব্যস্ত রয়েছেন। অপর দিকে বিজি রায় নিজের তরবারী দিয়েই আত্মহত্যা করেছে। যুদ্ধের পরিণতি চিন্তায় তার মন অস্থির হয়ে উঠল। জখমের যন্ত্রণা ভুলে গেল সে। উঠে দীড়াতে চাইল। কিন্তু তার হাত-পায়ের একটিও অক্ষত নেই। তরবারী আর বর্শার আঘাতে কাসেমের সারা শরীর জর্জরিত । সোজা হয়ে দাড়াতে গিয়ে ব্যথায় কুঁকিয়ে উঠল । উঃ! শব্দ বেরিয়ে এলো মুখ থেকে । বসে পড়ল কাসেম । কিন্তু না, বসে থাকাও সম্ভব হলো না তার । সুলতান, সেনাবাহিনী ও মায়ের আকাঙজ্ষা তার অসার দেহে শক্তির সঞ্চার করল। এবার মাটিতে ভর দিয়ে অনেক কষ্টে কোমর সোজা করে দীড়াল কাসেম । চারদিকটায় একবার চোখ বুলাল। দেখছে, অন্ধকারের মধ্যে ঘুরে ফিরছে অনেকগুলো মশাল । বিবর্ণ চাদের আলো। চাঁদ একটু পর পর ঢাকা পড়ে যাচ্ছে মেঘের আড়ালে । এরই মধ্যে আবার কানে ভেসে এলো সেই আহ্বান-__ কাসেম...! কাসেম...! তুমি কোথায়? পাশাপাশি শোনা গেল পুরুষের ভারী কণ্ঠ__ “এই মহিলা হয়তো কাউকে খুঁজছে । ওকে কেউ নিয়ে যাও।” “সে কাসেমের লাশ তালাশ করছে?” বলল একজন । “তাকে বল, আমরা আহত এবং মৃতদের তুলে নিচ্ছি। কে সে, তার পরিচয় নিও ।” লোকগুলো কথা বলছিল গজনীর ভাষায় । কাসেম তাদেরকে হাক দিয়ে তার অবস্থান জানান দিতে চাচ্ছিল, কিন্তু তার মুখের আওয়াজ সে নিজেই শুনতে পেল না। কঠিন যন্ত্রণা ও অস্বাভাবিক রক্তক্ষরণে তার শরীরে সামান্য শক্তিও ছিল না। তাছাড়া ময়দান আহত যোদ্ধা ও সওয়ারীদের শোরগোলে মুখরিত। উচ্চ আওয়াজে কথা বলা ছাড়া আর কাউকে ডাকার উপায় ছিল না। মশালগুলো ভাবত অভিযান € ৪২ দড$৮৬$.21111001109.0011
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।