এক সাগর রক্তের বিনিময়ে বিজয়ী বেশে সুলতান বিজি রায়ের রাজধানী বেত্রায় প্রবেশ করলেন। দু'শর চেয়ে বেশি প্রশিক্ষিত হাতি "তাদের দখলে এলো । রাতের আধার নেমে এসেছে তখন । চতুর্দিকে বহু দূর পর্যস্ত লাশ আর লাশ। উভয় পক্ষের অধিকাংশ সৈন্য হয় মৃত নয়তো আহত । সারা ময়দান ও শহর জুড়ে আহত সৈন্যের আর্তচিতকার, করুণ আর্তি আর আহত জন্তুর বিকট চেচামেচি। বহু মশাল জ্বালিয়ে মুজাহিদরা আহত সাথীদের খোঁজে বের হলেন। লাশের পর লাশের স্তূপ থেকে উদ্ধার করতে লাগলেন পড়ে থাকা সহযোদ্ধাদেরকে । লাশের স্তুপের মাঝে আহত কাসেম মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে। প্রচণ্ড রক্তক্ষরণে সে নিস্তেজ হয়ে পড়েছে। এমতাবস্থায় মাঠে শোনা গেল একটি নারীকণ্ঠ। কাসেম...! কাসেম...! বেচে থাকলে আমার ডাকে সাড়া দাও! কাসেম...তুমি কামিয়াব, আমার আশা সফল হয়েছে আজ । আল্লাহ্ আমার দু'আ কবুল করেছেন... । কাসেম বলো, তুমি কি বেঁচে আছো... চার কুমারী দুর্গ আজ থেকে হাজার বছর পূর্বে সেই রাতের চাদের আলোও ছিল রক্তিম । আকাশ ছিল ধূসর বিবর্ণ । সুলতান মাহমুদের ৫সনারা টানা তিন দিন মরণপণ যুদ্ধে যে রক্তনদী প্রবাহিত করেছিল এবং যে ধুলোবালি বেরার আকাশে উড়িয়ে ছিল তাতে সে আকাশ ঢাকা পড়ে গিয়েছিল ধুলির আস্তরণে। চাদনী রাতের ফ্যাকাশে আলোয় যে পর্যন্ত দৃষ্টি যেতো, তাতে মৃতের লাশ, শুকিয়ে যাওয়া রক্তের দাগ আর আহত জখমী সৈন্য, ঘোড়া, উট আর হাতির মিলিত চিৎকারে পরিবেশ দুর্বিষহ হয়ে উঠেছিল । রাতের নিস্তবদ্ধতা নয় সেদিনকার বেরা ছিল একটি ধ্বংসযজ্জ্ের মূর্তিমান চিত্র । মাইলের পর মাইল জমিন মানুষের রক্তে লাল রং ধারণ করেছিল। সেই জমিন আজকের পাকিস্তানের অংশ। বিজয়ী ভূখণ্ডটি বর্তমান পাকিস্তানের হলেও ওখানে শহীদ যোদ্ধাদের কারো ঠিকানা পাকিস্তানে ছিল না। তারা এসেছিল সুদূর গজনী হতে । গজনী থেকে এসে সেই মৃত্যুঞ্জয়ী সুলতানের সহযোদ্ধারা মুহাম্মদ বিন কাসিমের বিজয়ভূমি উদ্ধার করেছিলেন পৌত্তলিক হায়েনাদের দখল থেকে । সেই বিরান মসজিদগুলো মুক্ত করেছিলেন শেরেকী চর্চার নাপাক গ্রাস থেকে। সাম্প্রদায়িক হিন্দুরা মসজিদগুলোকে পরিণত করেছিল মদালয় ও ঘোড়ার আস্তাবলে । মসজিদগুলো তারা আবার উচ্চকিত করেছিল এক ভারত অভিযান % ৩৯ দড$৮৬$.2111001109.0011
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।