Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

যুদ্ধের দৃশ্য এ মুহূর্তে বদলে গেল। মুসলমানরা এখন বেপরোয়া । তাদের সামনে একটাই লক্ষ্য, বিজয় । গোটা মুসলিম বাহিনীর মধ্যে একই জোশ, একই চেতনার প্রজ্ববলন। তাদের চোখ থেকে যেন আগুনের ফুলকি ঝরছে, তরবারী লাভা উদ্গিরণ করছে, যেন আগ্মেয়গিরি তার জ্বালামুখ খুলে দিয়েছে। আগুনের লাতা ছড়িয়ে পড়েছে গোটা ময়দানে । সুলতান নিজেই কমান্ড দিচ্ছেন। তার তরবারীর আঘাতে সারি সারি মানবদেহ মাটিতে লুটিয়ে পড়ছে। তিনি যেদিকেই যাচ্ছেন শক্রবাহিনী কচুকাটার মতো সাফ হয়ে যাচ্ছে। প্রধান সেনাপতি আবু আব্দুল্লাহ্‌ দেখছেন, সুলতানের আবেগ অত্যুঙ্গে । তিনি সুলতানের নিরাপত্তার ব্যাপারটি সর্বাগ্রে গুরুত্ দিলেন। তার ভান-বামে-পিছনে ছোট তিনটি বিশেষ বাহিনীকে নিযুক্ত করলেন। নির্দেশ দিলেন, যে কোন মূল্যে তোমরা সুলতানের উপর আক্রমণ প্রতিহত করবে । আবু আব্দুল্লাহ্‌ দেখলেন, শক্রবাহিনী এখন দিশেহারা । বিজি রায়ের বাহিনী রক্রান্ত, ময়দানে লাশের স্তূপ জমে গেছে, সম্মুখ ভাগে মুসলিম বাহিনীর তীব্রতার কাছে শক্র বাহিনী আক্রমণাত্বক নয়, এখন আত্মরক্ষার চেষ্টা করছে। তাই তিনি মুসলিম বাহিনীর দুই বাহুতে ও পশ্চাৎদিকে নিরাপত্তা বিধানের কঠোর নির্দেশ দিলেন। সেই. সাথে দু'প্রান্তের মুজাহিদদের বললেন, “তোমরা আক্রমণ আরো তীব্র করো ।” দেখতে দেখতে যুদ্ধের চেহারা সম্পূর্ণ বদলে গেল। বিজি রায়ের সম্মুখভাগের সেনাবল কমে এলো । বিজি রায় শহররক্ষীদের নির্দেশ দিল ময়দানে ঝাঁপিয়ে পড়তে । শহরের নিরাপত্তারক্ষীরা নিমিষে ময়দানে চলে এলো । এই প্রচণ্ড যুদ্ধাবস্থায় দিনমণি শেষ আলোর ঝলকানী দিয়ে আধারে হারিয়ে গেল । সুলতান শক্রবাহিনীকে বিপর্যয়ের মুখোমুখি রেখে আক্রমণের ইতি টানলেন। শহরের নিরাপত্তারক্ষীদের ময়দানে চলে আসার ব্যাপারটি বুঝতে পেরে আবু আব্দুল্লাহ্‌ রাতের আধারে ঝটিকা আক্রমণে রাজধানী তছনছ করে ফেললেন। শহরের প্রধান ফটক ভেঙে গুড়িয়ে দিলেন । দুর্গ প্রাচীরের কয়েক জায়গা ধসিয়ে দিলেন বিস্ফোরক ব্যবহার করে । পরদিন প্রত্যষে আর কোথাও বিজি রায়ের পতাকা উড্টীন দেখা গেল না। হিন্দু সৈন্যবাহিনী বিক্ষিপ্ত । বিজি রায়ের খোজ নেই। বহু খোজাখুঁজির পর অনেক দূরের এক মাঠে সৈন্য বেষ্টিত বিজি রায়কে একদল মুসলিম সৈন্য দেখতে পেয়ে ওদের দিকে ধাবিত হল । মোকাবিলা না করে বিজি রায়ের নিরাপত্তারক্ষীরা যে যেদিকে পারে প্রাণ নিয়ে পালিয়ে গেল। বিজি রায়কে ঘিরে ফেলল সুলতানের সিপাহীরা ৷ তাকে আত্মসমর্পণ করে অস্ত্র ফেলে দেয়ার নির্দেশ দিল দলপতি । কিন্তু বিজি রায় অস্ত্র না ফেলে নিজের তরবারী নিজের পেটে ঢুকিয়ে দিল। ভারত অভিযান * ৩৮ দড$৮৬$.2111001109.0011

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।