Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

বিজি রায় দরবারে উপবিষ্ট । তার প্রধান সেনাপতি তাকে রিপোর্ট শুনাচ্ছিল। গুপ্ত বাহিনী দেড় মাস হয়ে গেছে কিন্তু 'এখনও পর্যন্ত তারা মাহমৃদের কোন সৈনিকের দেখা পায়নি । বিজি রায়ের সামনে ছিল ষড়যন্ত্রের সেই নকশা যা দাউদ বিন নসর আসেম ওমরকে দিয়েছিল । বিজি রায় তাদের তৈরি পথে সুলতানের বাহিনীকে গুপ্ত আক্রমণে পর্যুদস্ত করার জন্যে বহু সংখ্যক ঝটিকা বাহিনী নিয়োগ করে রেখেছিল । আর প্রতিদিন আশা করতো, ঘৃম থেকে উঠে সে শুনবে, তার গুপ্ত বাহিনীর হাতে মাহমৃদের বাহিনী পর্যুদস্ত হতে শুরু করেছে। এরপর প্রতিদিন তাকে তার সৈন্যদের সাফল্য গাথার ফিরিস্তি জানানো হবে । কিন্তু দেড় মাস অতীত হয়ে গেল, সংবাদ তো দূরে থাক তার বাহিনী মুসলিম সৈন্যদের দেখাই পেল না। এটা ছিল বিজি রায়ের জন্যে এক চরম হতাশাজনক বিষয়। “আচ্ছা, তাহলে মুসলিম বাহিনী গেল কোথায়?” ক্ষুব্ধকষ্ঠে সেনাপতির কাছে জানতে চাইল বিজি রায়। “পেশোয়ার থেকে খবর পাওয়া গেল, ওখান থেকে মাহমৃদের বাহিনী রওয়ানা হয়ে গেছে; তাহলে ওরা গেল কোথায়? উধাও হয়ে গেল?” “আমার মনে হয়, দাউদ আপনাকে ধোকা দিয়েছে, নয়তো সুলতান মাহমুদের দূত আপনাদের ধোকা দিয়েছে। মুসলমানকে বিশ্বাস করা আপনার ভুল হয়েছে মহারাজ!” বলল সেনাপতি । দুর্গে ফিরে এসেছে। বিজি রায় কিছু বলার আগেই তীরবিদ্ধ সৈনিক দরবারে প্রবেশ করল। তার পিঠে তখনও তীর বিদ্ধ, সারা শরীর রক্তাক্ত। আহত সৈনিক বলল, “আমি পর্যবেক্ষণের এক পর্যায়ে সেনাবাহিনীর ছোট একটি ইউনিট দেখে ওদের গতিবিধি লক্ষ্য করার জন্যে দীড়াই। ওরাও এগুতে থাকে । যখন বুঝতে পারি, ওরা সুলতান মাহমুদের সৈনিক, তখন ফিরে আসতে ঘোড়া দৌড়াই। কিন্তু ওদের দুই অশ্বারোহী আমার পিছনে অশ্ব হাকায়। ওরা পরপর কয়েকটি তীর ছুঁড়ে। একটি আমার পিঠে বিদ্ধ হয় আরেকটি আমার ঘোড়ার কোমরে আঘাত হানে । আমার বিশ্বাস, এরা মুসলিম বাহিনীর অগ্রগামী দল।” “হ্যা, ওরা সেই বাহিনীর অংশ যাদের জন্যে আমরা অপেক্ষা করছি।” বলল বিজি রায়। সেনাপতিকে বিজি রায় বলল, “আমরা মাহমৃদকে শহর ঘিরে ফেলার সুযোগ দেব না। ওরা দীর্ঘ ভ্রমণে ক্লান্ত । আমরা ওদেরকে শহর থেকে দূরে আমাদের সুবিধা মতো জায়গায় লড়তে বাধ্য করব । এক্ষুণি তোমরা শহর ছেড়ে বাইরে অবস্থান নাও ।” ভারত অভিযান € ৩৪ দড$৮৬$.2111001109.0011

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।