Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

অবশ্য শক্র বাহিনীর পিছনে পশ্চাদ্ধাবনকারী মুসলিম সৈন্যদের একত্রিত ও সমগ্র বাহিনীকে পুনর্গঠিত করতে এক মাস সময় লেগে যায়। সুলতান মাহমুদ সেনাধিনায়ক ও কমান্ডারদের বললেন, “আমরা বিজি রায়ের অবস্থান থেকে অনেক দূরে সরে এস্ছি। এই মুহূর্তে বিজি রায়ের সাথে সংঘর্ষ এড়াতে চেষ্টা করা উচিত । আমাদের সৈন্যরা রণক্লান্ত । এছাড়া আমাদের আসবাব পত্র ও শক্রবাহিনীর থেকে প্রাপ্ত বিপুল সম্পদও যুদ্ধাবস্থায় আগলে রাখা কষ্টকর হবে । এখন আমাদের লক্ষ্য দাউদ বিন নসর । আগে আস্তিনের কাল সাপটিকে খতম করা বেশি গুরুতৃপূর্ণ।” বাহিনী । এবারও কাসেম বিন ওমরের ইউনিট অগ্রগামী । মুলতান যাত্রার তৃতীয় দিন। কাসেম বিন ওমর সবার আগে । তার পাশাপাশি দু'জন অশ্বারোহী আঞ্চলিক গাইড । হঠাৎ কাসেম চার পাচশ গজ দূরে একজন অশ্বারোহীকে দেখল। লোকটি ঘোড়া থামিয়ে কাসেমের বাহিনীকে পর্যবেক্ষণ করছিল। অগ্র পশ্চাৎ দেখে লোকটি দ্রুত একদিকে অশ্ব হাকালো। অন্যরা ভাবলো, লোকটি হয়ত সৈন্যদলকে দেখে ভয়ে পালিয়েছে। কিন্ত কাসেম মনে করল, লোকটি বিজি রায়ের চর হতে পারে, সে বিজি রায়কে মুসলিম বাহিনী আগমনের আগাম সংবাদ দিতে দৌড়াচ্ছে। কাসেম গাইডকে জিজ্ঞেস করল, “এখান থেকে বেরা কত দূর এবং কোনদিকে?” গাইড বললো, “বেরা বেশি দূরে নয়, এ লোকটি তো বেরার দিকেই ঘোড়া দৌড়াচ্ছে।” কাসেম বিন ওমর দু'জন অশ্বারোহীকে সাথে নিয়ে পালায়নপর অশ্বারোহীর পশ্চাদ্ধাবন করল । লোকটি অনেক দূর চলে গেছে কিন্তু কাসেম ও সাথীদের ঘোড়াগুলো ছিল দ্রুতগামী । তারা দৌড়াচ্ছে। এক পর্যায়ে তাদের চোখে পড়ল বেরা দুর্গের উচু মিনার । পলায়নপর ও পশ্চাদ্ধাবনকারীদের মধ্যে ক্রমশ দূরত্ব কমে এলে কাসেম সাথীদের বলল-_ “তীর বের কর। ওকে জীবিত যেতে দেয়া যাবে না।” এক সাথী ধাবমান অস্বপৃষ্ঠে বসেই তীর চালাল। একটি তীর লোকটির পিঠে আর একটি তীর ঘোড়ার পশ্চাদ্দেশে বিদ্ধ হলো। এতে পলায়নকারীর ঘোড়ার গতি আরো বেড়ে গেল। কাসেমের সাথীরা আরো দু'টি তীর নিক্ষেপ করল, কিন্তু লক্ষ্যত্রষ্ট হল। ইতিমধ্যে শহরের সীমানা প্রাচীর তাদের গোচরীভূত হলো । সীমানা প্রাচীর ছুর্গের মতোই উচু। পলায়নপর অশ্বারোহী শহরের প্রবেশদ্বারে ঢুকে পড়লে ৰাসেম ও সাথীরা ঘোড়া ফিরিয়ে নিল। ভারত অভিযান * ৩৩ দড$/৬$.21111001109.0011

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।