দেখল, বিশাল একটি ঘরের মতো সাজানো গোছানো তীবুতে শাহী মসনদে রাজা আনন্দ পাল উপবিষ্ট । তার পিছনে দীড়িয়ে অনিন্দযযসুন্দরী দু'তরুণী বাতাস করছে। রাজাকে আগেই অবহিত করা হয়েছিল, তার সাথে কে সাক্ষাৎ করতে আসছে। ফলে রাজার চেহারা ছিল ভাবগন্তীর। তার চারদিকে রাজার শীর্ষ কর্মকর্তারা ও সেনাপতি দপ্তায়মান। “তোমাদের সুলতান কি নদী পার হতে চায়? তার এইদিকে আসার উদ্দেশ্য কিঃ কোথায় যেতে চায় সে?” কাসেমকে জিজ্ঞেস করল রাজা আনন্দ পাল। “আপনি আমাদের করদাতা । এখনও পর্যন্ত আপনি চুক্তির শর্তানুযায়ী কর পরিশোধ করেননি । চুক্তি মতে আপনি আমাদের অধীন। অতএব সুলতান কেন নদী পেরিয়ে এদিকে আসতে চান একথা জিজ্ঞেস করার অধিকার আপনার আছে কি? তবুও আমি আপনাকে এ নিশ্চয়তা দিচ্ছি, সুলতান আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছেন না। আমরা নির্বিবাদে এইপথ অতিক্রম করার সুযোগ চাই।” “তোমার ওঁদ্ধত্যপনা ক্ষমা করে দিলাম । জেনে রাখো, আমি কারো করদাতা নই । তোমাদের সাথে চুক্তি করেছিল আমার পিতা, আমি কোন চুক্তি করিনি। তিনি মরে গেছেন। তোমাদের সুলতান আমাকে কখনও পরাজিত করেননি। কাজেই আমি কেন বাবার জরিমানা দিতে যাবো£ তোমাদের সুলতানকে বলে দিও, সে কোথায় যেতে চায় তা আমরা জানি । আমরা কিছুতেই সুলতানকে মুলতানে সেনাঘাটি স্থাপন করতে দেবো না। পাহাড়ের ওপাশে কি ঘটছে তাও আমি জানি । এ মুহুর্তে তোমাদের সুলতান কোথায় আছে, তার সাথে কতো সৈন্য রয়েছে সবই আমি তোমাকে বলে দিতে পারব ৷ তাকে ফিরে যেতে বলো । আমি তার অধীনতা অস্বীকার করছি। কেন তাকে কর দেবো? সে যদি একান্তই নদী পার হতে চায় তবে অনুমতির জন্যে তাকে আমার দরবারে আসতে বলো।” “আমরা এমন অহংকারী কোন রাজার দরবারে সুলতানকে যেতে দেই না। আত্মহংকারে যে রাজা ঘাড় উচু করে রাখে আমাদের সুলতান তার নিকট আসার প্রয়োজনবোধ করেন না। তিনি যদি এখানে আসতেও চান তবুও তাঁকে আমি আসতে দেবো না।” বলল কাসেম । “জদ্রভাবে কথা বল। তুমি আমাদের রাজদরবারের অপমান করছো ।” হুংকার দিয়ে বলল এক আমলা । সে রাজার দিকে প্রতিশোধ আজ্ঞা দৃষ্টিতে তাকাল। রাজা মুচকি হেসে বলল, “তুমি যেতে পার। তুমি তরুণ । এবার তোমার যৌবনের প্রতি দয়া করে ক্ষমা করে দিলাম । আর কখনও পুলে কদম ভারত অভিযান «% ৩০ দড$৮৬$.21111001109.0011
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।