উজ্জীবিত, মুজাহিদ কাফেলার অশ্ব পদচারণায় ধন্য হতে উদশ্ীব। সেখানকার আলো-বাতাস, বৃক্ষ-তরুলতা পর্যন্ত তোমাদের অপেক্ষায় অধীর। তোমাদের স্বাগত জানাতে প্রতীক্ষায় রয়েছে মুলতানের প্রতি ইঞ্চি মাটি । মুলতানের আকাশ তোমাদের তকবীর ধ্বনিতে তৃপ্ত হওয়ার অপেক্ষায় ব্যাকুল ।” সুলতান মাহমুদের আবেগ আপ্ুত ভাষণ দীর্ঘতর হতে লাগল । কমান্ডার ও অধিনায়কদের যুদ্ধকৌশল ও করণীয় সম্পর্কে অফিসিয়াল নির্দেশনা তিনি আগেই দিয়েছিলেন । অভিযান শুরু হওয়ার আগে প্রতিটি সৈনিকের মনে এ প্রত্যয় তিনি জন্মানো জরুরী মনে করলেন যে, “তোমাদের এ যুদ্ধাভিযান দেশের ভৌগোলিক সীমানা বৃদ্ধির জন্য নয়, রাজত্ প্রসারের উদ্দেশ্যে নয়, এটি জিহাদ । মজলুম মুসলমানদের মুক্তির জিহাদ, ইসলামী ভূখণ্ডে পুনর্দখলের জিহাদ । মুসলমানদের হৃত গৌরব উদ্ধারের জিহাদ, মুছে দেয়া ইতিহাসকে পুনরুজ্জীবিত করার জিহাদ ।” সুলতানের আবেগঘন অগ্নিঝরা বক্তৃতায় সৈনিকদের মধ্যে মনোবল দৃঢ় থেকে দৃঢ়তর হয়ে উঠল। তাদের মধ্যে সৃষ্টি হলো বেঈমানদের বিরুদ্ধে কঠিন প্রতিশোধ স্পৃহা, আগুনের স্ষুলিঙ্গ ছড়িয়ে পড়ল প্রত্যেক সৈনিকের বুকে । গোটা তীব্র গতিতে শক্রর মুখোমুখি হতে অস্থির হয়ে উঠল। ওদিকে কাসেম বিন ওমরের অগ্রগামী দল বেলা দ্িপ্রহরের সময় সিন্ধু নদপারের নৌকাগুলোর কাছে পৌছে গেল । কাসেমের সেনা ইউনিট যখন পুলের মাঝামাঝি পৌছাল তখন এক ঝাঁক তীর এসে তার ঘোড়ার সামনে নৌকার পাটাতনে বিদ্ধ হলো। কাসেম সকলকে সতর্ক হতে বললো । ইত্যবসরে অপরদিক থেকে আওয়াজ তেসে এলো-_ “সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করবে না, তাহলে তোমাদেরকে তীরের আঘাতে চালুনী বানিয়ে ফেলব ।” “তোমরা কে আমাদের পথ রোধ করার?” উচ্চ আওয়াজে বলল কাসেম । “আমরা সুলতান মাহমূদের সৈনিক। রাজা আনন্দ পাল আমাদের রায়ত। এ পুল দিয়ে অতিক্রমে আমাদের কেউ বাধা দিতে চাইলে তার পরিণতি হবে খুবই ভয়াবহ ।” “মহারাজা আনন্দ পালের হুকুম । এ পুল পেরিয়ে কোন যবনকে এদিকে আসতে দেয়া হবে না। তোমরা ফিরে যাও ।” কাসেম খেয়াল করল, ওপারের কোল ঘেঁষে উচু টিলা, ঘন বনবীথি। টিলার উপরে মাত্র ক'জন লোককে কাসেম দেখতে পেল । তার আন্দাজ করতে অসুবিধা ভারত অভিযান « ২৮ দড$৮৬$.21111001109.0011
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।