তাকাল কাসেম। একটি টিলার উপরে ছায়ার মতো অস্পষ্ট একজন অশ্বারোহী গোচরীভূত হলো । কাসেম অনুমান করল, তার মা হাত নাড়িয়ে তাকে আলবিদা জানাচ্ছেন। ঘোড়া সামনে চলতে লাগল । একটি উঁচু টিলা মা ও ছেলেকে অদৃশ্য করে দিল। পেশোয়ারের এক বিশাল প্রান্তরে সেনাবাহিনীর সামনে এসে সুলতান মাহমূদ যখন দীড়ালেন তখন ভোরের অন্ধকার ভেদ করে পূর্বাকাশে সূর্য উঠছে। রসদপত্র বোঝাই করা দীর্ঘ সারি ধীরলয়ে এগিয়ে যাচ্ছে। সৈন্যরা সুলতানের নির্দেশের অপেক্ষায় দাড়িয়ে । “মুজাহিদ ভাইয়েরা! আজ তোমরা আমার নির্দেশে নয়, আল্লাহ্র নির্দেশে অভিযানে বের হচ্ছো। তোমরা আজ এমন এক ভূখণ্ডে যাচ্ছো, যে ভূখণ্ড মুহম্মদ বিন কাসিম ও তার সহযোদ্ধাদের আযানের ধ্বনিতে মুখরিত হয়েছিল। কিন্তু বেঈমানেরা এখন আর সে দেশে উচ্চকিত হতে দেয় না সুমধুর আযানের আওয়াজ। সেখানে আজ ইসলামের নাম নিশানা নিশ্চিহ হওয়ার উপক্রম | মসজিদগডলো আজ পরিত্যক্ত। কাফের বেঈমানেরা অপবিত্র করছে আল্লাহ্র ইবাদতখানাগুলো, দুঃশাসন চলছে জালেমদের ৷ তোমাদেরই বোন-কন্যাদের সন্ত্রম লুষ্ঠিত হচ্ছে সে দেশের ঘরে ঘরে । সেই নির্যাতিতা মা বোনেরা তোমাদের আগমন অপেক্ষায় অধীর নেত্রে তাকিয়ে রয়েছে। পৃথিবীর কোন ভূখণ্ডে যদি একজন মুসলিম নারীও নির্যাতনের শিকার হয় সক্ষম প্রত্যেকটি মুসলমানের জন্যে অবশ্যকর্তব্য । পবিত্র কুরআন নির্দেশ দিয়েছে-_ “বেঈমানদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাও, যতক্ষণ না জুলুমের অবসান হয়।' পৌত্তলিক বাহিনী তোমাদের উপর তিনবার আক্রমণ কৰেছে, প্রত্যেকবার তোমরা তাদেরকে শোচনীয়ভাবে পরাজিত করেছো । হিন্দু রাজারা তোমাদেরকে পদানত, পরাজিত করে ইসলামের শক্তিকে ধ্বংস করে দিতে বদ্ধপরিকর ৷ আজ যে অভিযানে তোমরা যাচ্ছো, এটা মামুলী দু'টি বাহিনীর যুদ্ধ নয়, দু"টি চির প্রতিদবন্থী আদর্শের সংঘাত। ইসলামই একমাত্র সত্যধর্ম এবং মানবতার মুক্তির সনদ-_ এই অমোঘ সত্যকে প্রতিষ্ঠিত করতে এবং পুনর্বার বেঈমানদের জানিয়ে দিতেই পরদেশে আজকের এই অভিযান। মুলতানের পথঘাট অপরিচিত হলেও তোমরা সেটিকে পরদেশ মনে করো না, ওখানকার মাটি মুসলমানদের বরণ করতে উন্মুখ । মুলতানের বৃক্ষ-তরুলতা, মুলতানের জমিন বিন কাসিমের জিহাদী চেতনায় ভারত অভিযান % ২৭ ফ্ড/.211000119.0010)
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।