মহিলার দ্বারাও আল্লাহ্ তা'আলা কতো বড় কাজ নিতে পারেন। সে যদি আমাকে যথা সময়ে অবহিত না করতো, তবে না জানি আমাদের কতো কঠিন বিপদের মুখোমুখি হতে হতো । কাসেম! তুমি হয়তো আমাদের অভিযানের উদ্দেশ্য জানো! এটাও হয়তো বুঝতে পেরেছো, পথে পদে পদে কঠিন বাধা ডিাতে হবে।” “আমাদের অভিযানের উদ্দেশ্য কি এবং পথিমধ্যে কি কি বিপদ হতে পারে তা আমি জানি সুলতানে আলী মাকাম। মেহেরবানী করে আপনি আমাকে অনুমতি দিন, যাতে আমি নিজের পছন্দমতো সহযোদ্ধা নির্বাচন করতে পারি। আশা করি, বেঈমান গুপ্তঘাতকরা আমাদের অগ্রযাত্রা রুখতে পারবে না।” সুলতান মাহমৃদ সেনাপ্রধান আবু আব্দুল্লাহকে বললেন, “কাসেমকে তার পছন্দমতো সহযোদ্ধা নির্বাচনের সুযোগ দিন।” অগ্রগামী, দলে নিভীকি, সাহসী ও পারদর্শী পাচ'শ যোদ্ধা বেছে নিলো কাসেম । তারা পেশোয়ার থেকে সবার আগে রওয়ানা হলো। এই দলের অধিনায়ক কাসেম বিন ওমর । কাসেমের অশ্ব সবার আগে । তার পাশাপাশি অন্য একটি ঘোড়ায় আরোহী এক মহিলা । কাসেম জানতো, নিকাব পরিহিতা সহ্যাত্রী কে। বেশ কিছুদূর অগ্রসর হওয়ার পর কাসেমের ঘোড়া থেমে গেল । থেমে গেল কাফেলা । কাসেম নিজ অস্বপৃষ্ঠ থেকে নেমে নিকাব পরিহিতার মুখোমুখি হয়ে বললো, “এখন আমাকে আল্লাহ্র হাতে সোপর্দ করে দাও মা!” মহিলার কদমবুচি করে বলল কাসেম । মাও ঘোড়া থেকে নেমে গেলেন। কাসেমের ডান বাহুতে তাবিজের মতো একটা ছোট্ট পুটলী বেঁধে বললেন-_ “এটা পবিত্র কুরআনের সেই আয়াত যার বরকতে সকল বাধা পায়ে দলে তোমরা মঞ্জিলে পৌছে যাবে সাফল্যের সাথে । শর্ত হলো, তোমার ঈমানদারীর উপর অবিচল থাকতে হবে । মানুষের শারীরিক সামর্থ অটুট রাখতে হলে ঈমানী শক্তি মজবুত থাকা অপরিহার্য । আলবিদা হে প্রিয় পুত্র! যদি তুমি জীবিত ফিরে এসো তাহলে খুশি হবো, তবে সবচেয়ে খুশি হবো যদি তোমার লাশ ফিরে আসে আর তোমার শাহাদাতের বিনিময়ে মুসলিম বাহিনী বিজয় লাভ করে ।” এতটুকু বলার পর মায়ের কণ্ঠ রুদ্ধ হয়ে গেল। আবেগে তার শরীর কাপতে শুরু করল। দু'চোখ বেয়ে নেমে এলো অশ্রন্র অঝোর ধারা । কাল বিলম্ব নাকরে কাসেম এক লাফে অস্বপৃষ্ঠে উঠে বসে ঘোড়ার বাগে টান দিল । চলতে শুরু করল অগ্রগামী কাফেলা । অনেক দূরে গিয়ে পিছনে ফিরে ভারত অভিযান * ২৬ দড$৮৬$.2111001109.0011
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।