অপরাধ সাব্যস্ত করেছে, আর বেঈমানরা নারীর সন্ত্রমহানীকে পুণ্যের কাজের মতো উৎসাহিত করে । কাসেম! বিশ্বের কোন মুসলিম তরুণী লাঞ্ছিত হলে সারা বিশ্বের মুসলিম তরুণদের ঘুম হারাম হয়ে যাওয়া উচিত। মুসলিম তরুণী লাঞ্কিতের সংবাদে প্রতিশোধ স্পৃহায় বিশ্ব মুসলিমের ঝাঁপিয়ে পড়া উচিত । তাই আমাদের মুসলিম বোনদের লাঞ্কিতের প্রতিশোধ আমাদের নিতেই হবে। নরপশুদের কালো হাত ভেঙে গুড়িয়ে দিতে হবে। না হয় আমাদের সন্তানরা ওদের পাশবিকতা ও দস্ত-নখরাঘাতে বারবার রক্তাক্ত হবে ।” “প্রতিশোধ! কন্যা জায়াদের লাঞ্ছিত করার প্রতিশোধ!” “আমি সেই প্রতিশোধ নিতেই প্রস্তুত । সুলতানে আলী মাকাম!” “কাসেম! তারুণ্য এক ধরনের অন্ধত্ব ।” বললেন সুলতান । “ছোট বেলায় আমি আমার শাইখ ও মুর্শিদের কাছে শুনেছি, মানুষের মধ্যে অপরাধ প্রবণতার চেয়ে নেক কাজ করার প্রবণতা বেশি শক্তিশালী । কিন্তু সেই প্রবণতা মানুষের ইচ্ছাধীন। মানুষ যদি নিজ ইচ্ছা শক্তিকে নেক কাজ করার প্রতি ধাবিত করে তখনই সে পাপ পঞ্চিলতা থেকে মুক্ত থাকতে পারে । আহ্! তোমার পিতার মৃত্যু আমাকে অতটুকু কষ্ট দেয়নি, যতটুকু কষ্ট দিয়েছে তার নৈতিক অবনতি । সারা জীবনের জিহাদ, ইসলামের খেদমতে নিজের অবদানকে সে মুলতানের ক'দিনের রঙ তামাশা আর আমোদ-আয়েশে জলাঞ্জলি দিয়ে দিল। এখানে ফিরে এসেছিল সে শুধু শরীরটি নিয়ে; তার হৃদয়কে মুলতানের নাচঘরেই সে হত্যা করে এসেছিল । এই মাটির পাপ পঙ্কিল দেহের মায়া ত্যাগ কর কাসেম, ব্বহকে পঞ্চিলতা মুক্ত রাখতে চেষ্টা কর। আমার মুর্শিদ শাইখ আবুল হাসান খিরকানী বলেছেন, মানুষের হৃদয় বা আত্মা আল্লাহ্র পবিত্র আমানত । যে এ পবিত্র আমানতে কালিমা লিপ্ত করল, সে আল্লাহ্র আমানতে খেয়ানত করল । কাসেম! আত্মাকে পবিত্র রাখতে চেষ্টা কর! তোমার পিতা তার ব্ূহকে নাপাক করে ফেলেছিল-_ যার ফলে একজন খ্যাতিমান কৃতি ব্যক্তিত্ব হওয়ার পরও তাকে অপমানজনক মৃত্যুবরণ করতে হলো। তার এই লজ্জাজনক পরিণতির জন্য আমার মনে খুবই কষ্ট কাসেম ...। দেখো, মুলতানের সেই মেয়েটি পাপের সাগরে নিমজ্জিত থাকার পরও সে তার আত্মাকে নেক কাজে নিয়োজিত রেখেছিল । ইসলামের সেবায় নিজেকে উজাড় করে দিয়েছিল । যার ফলে আল্লাহ্ তাকে পাপ-পঞ্কিল জগৎ থেকে মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন। সে-ই তোমার পিতার অধঃপতন ও চক্রান্তে জড়ানোর কথা আমাকে অবহিত করেছে । দেখো! ইসলামের জন্যে নিবেদিতা এক অবলা ভারত অভিযান € ২৫ দড$৮৬$.2111001109.0011
— পৃষ্ঠা ২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।