Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

প্রস্তুতি নিতেও তেমন ভাবতে হয়নি৷ সুলতান সেনাপ্রধান ও শীর্ষ কর্মকর্তাদের ডেকে তাদেরকে অভিযানের কৌশল বলে নিলেন। তিনি এও বলে দিলেন, “পথিমধ্যে যথাসম্ভব কম ছাউনী ফেলতে হবে । ছাউনী যেখানেই ফেলা হোক, রাতের পাহারা জোরদার রাখতে হবে । গুপ্ত হামলার শিকার থেকে আত্মরক্ষার জন্যে ছাউনীর আশপাশে ঝটিকা বাহিনী নিযুক্ত রাখতে হবে । কেননা, মুলতান পর্যন্ত পৌছতে প্রতি ক্ষেত্রে গেরিলা আক্রমণের আশংকা রয়েছে । এই আশংকা থেকে বাহিনীকে নিরাপদ রাখার প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে ।” অগ্রণী দল নির্বাচনে সেনাপ্রধান আবু আব্দুল্লাহ্‌ আত্তায়ীকে নির্দেশ দিলেন সুলতান । বললেন, “এমনটা মনে করো না যে, অগ্রগামী দল পথ পরিষ্কার করে দিবে আর বাকী সৈন্যরা মানুষের ক্ষেতের ফসল, গাছের ফল আর আচার খেতে খেতে নির্বিঘ্নে মুলতান পৌছে যাবে । যেখানে আমরা যাচ্ছি, পথের প্রতিটি গাছ, প্রতিটি শস্যদানা, প্রতি ইঞ্চি মাটি আমাদের প্রতিপক্ষ । এ পথের প্রতিটি পাহাড়, টিলা ও ঝোপঝাড় আমাদের জন্যে মৃত্যুফাদ। অগ্রণী বাহিনীকে মেপে মেপে পা ফেলতে হবে । ঈগলের মতো সতর্ক দৃষ্টি আর হরিণের মতো সদা জাত থাকতে হবে । গতি হবে ক্ষীপ্র, লক্ষ্যতভেদী। মনে রেখো, অগ্রণী দলকে প্রতিক্ষেত্রে প্রতিরোধের মুখোমুখি হতে হবে। প্রচণ্ড আক্রমণ প্রতিহত করে তাদের সামনে এগুতে হবে। মূল বাহিনীর প্রত্যেক সদস্যকেও সার্বক্ষণিকভাবে শক্রর মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে ।” সাধারণ কমান্ডাররা বুঝতেই পারছিল না, সুলতান এ অভিযানে অগ্রণী দলকে কেন এত সতর্ক থাকতে বলছেন। সবার অজানা থাকলেও কাসেম বিন আসেমের জানা ছিল সুলতানের সতর্কবাণীর মর্ম-রহস্য ৷ জানা থাকার কারণে সুলতানের নির্দেশনার পর সে দীড়িয়ে বলল-_ “সুলতানে আলী মাকাম! আমার প্রস্তাব যদি আপনার হুকুমের বরখেলাপ এবং আপনার সিদ্ধান্তে হস্তক্ষেপের অপরাধ হিসেবে বিবেচিত না হয় তবে আমার অনুরোধ, আমার ইউনিটকে অগ্রণী দলের দায়িত্বে দেয়া হোক।” “তোমার কি নাম?” জিজ্ঞেস করলেন সুলতান । “ওর নাম কাসেম বিন ওমর ।” কাসেমের পরিবর্তে জবাব দিলেন সেনাপ্রধান আবু আব্দুল্লাহ । “সে আসেম ওমরের ছেলে ।” কাসেমের দিকে তাকিয়ে সুলতানের চেহারায় ভাবান্তর ঘটল। তিনি একটু নীরব থেকে বললেন, “অগ্রণী দল পরে নির্বাচন করা হবে, তুমি পাশের ঘরে বস, তোমার সাথে পরে কথা বলব।” ভারত অভিযান * ২৩ দড$/৬$.21111001109.0011

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।