লোকটিকে একটি হিন্দুয়ানা নাম বলে দিলো এবং জানালো, আমরা কয়েকজন সন্যাসী লাহোর থেকে এসেছি। জঙ্গলের মধ্যে আমরা তাবু টেনেছি, ওখানেই থাকি। কিন্তু লোকটি উবায়দের কথা বিশ্বাস করতে পারলো না। তাকে সন্দেহ করতে লাগলো । সে ছিলো হিন্দুদের গোয়েন্দা বিভাগের লোক । বুগরাখান ও আলাসতুগীনকে দূর থেকে পাহারা দিতো এই গোয়েন্দা। গোয়েন্দা যখন দূর হলো। তাই ওকে জানার জন্য তারা বাগান ছেড়ে যেতেই উবায়দের দিকে এগিয়ে এলো গোয়েন্দা। উবায়দ যখন বললো, আমরা জঙ্গলে তাবু ফেলেছি, তখন লোকটি নিশ্চিত হওয়ার জন্য তাদের তাবু দেখার জন্য প্রস্তাব করলো । উবায়দ তাকে সাথে নিয়ে জঙ্গলে প্রবেশ করলো । জঙ্গলের ভেতরে ঠিকই চার-পাচজন যোগী-সন্নযাসীরূপী লোক একটা তাবুতে অবস্থান করছিলো । কিন্তু উবায়দ এই গোয়েন্দাকে দেখাতে নিয়ে গিয়ে আর ফিরে আসতে দিলো না। তাবুতে পৌছা মাত্রই অন্যান্য সন্ন্যাসীরূপী লোকেরা উবায়দের ইঙ্গিতে লোকটিতে হাত-পা বেঁধে ফেললো । এরপর খঞ্জর বুকে ধরে উবায়দ জিজ্ঞেস করলো, কি কারণে আমার প্রতি তোর সন্দেহ হয়েছিলো, বল? হিন্দু গোয়েন্দা কিছু বলতে অস্বীকৃতি জানালো । এরপর ওর পায়ে দড়ি বেঁধে একটি গাছের সাথে ঝুলিয়ে নীচে আগুন ধরিয়ে দিলো । আগুনের তাপ গায়ে লাগতেই চিৎকার শুরু করলো হিন্দু গোয়েন্দা । সবকিছু বলবে বলে স্বীকার করলো । দড়ি খুলে নীচে নামালো ওকে । ধীরে ধীরে ওর সন্দেহ, গোয়েন্দাবৃত্তি এবং বুগরা খান ও আলাসতুগীন সম্পর্কেও সব কাহিনী বলে দিলো । গোয়েন্দা আরো জানালো, যেহেতু ওরা দু'জন গজনী বাহিনীর কমান্ডার এ জন্য তাদের পক্ষে সহজেই সুলতানের ধারে-কাছে যাওয়া সন্ভব। তারা হঠাৎ একদিন তাই সুলতানের সাথে তাদের একান্ত জক্ুরী কথা আছে। এভাবে সুলতানের একান্ত সানিধ্যে গিয়ে তাকে হত্যা করবে। হিন্দু গোয়েন্দার কাছ থেকে গুরুতুপূর্ণ তথ্য উদ্ধারের পর ওকে বেঁধে রাখলো উবায়দের গোয়েন্দা দল । তারা জঙ্গলের আরো ভেতরের দিকে চলে গেলো । চা ভারত অভিযান *€% ২২৯ ফড$৮৬$.2111001109.0011
— পৃষ্ঠা ২২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।