Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

নাম ধরে ডাক শোনার কারণে উভয়েই চারপাশ তাকিয়ে দেখলো । এক সন্ন্যাসীর্ূপী লোককে তাদের দিকে এগিয়ে আসতে দেখলো । তার কপ্মালে সিঁদুর দিয়ে “ওম' লেখা । সন্যাসীর মাথায় হিন্দু সন্নযাসীদের মতোই জটা আর সিঁদুরের আল্পনা আকা । সন্ন্যাসী কাছে এসে বললো, “আরে, তোমাদের ব্যাপারে তো আমাদের কিছুই বলা হয়নি । তোমরা এখানে কখন এলে, কোথায় থাকছো?” “ওহ!” কিছুটা বিম্বয়মাখা কণ্ঠে বললো আলাসতুগীন | “তুমি উবায়দ না?” এক সময় উবায়দ ও আলাসতুগীন একই সেনা ইউনিটে কর্মরত ছিলো। সেই সুবাদে একজন অপরজনকে চিনতো। উবায়দ ছিলো অভিজ্ঞ গেরিলা যোদ্ধা। সেই সাথে খুবই মেধাবী ও দুঃসাহসী । উবায়দ বুগরা খানকে চিনতো না। আলাসতুগীন বুগরা খানকে উবায়েদের সাথে পরিচয় করিয়ে দিলো। কিন্তু একথা বললো না, তারা এখানে কিভাবে এসেছে, কি করছে এবং কোথায় আছে? উবায়দকে পরবর্তীতে গোয়েন্দা বিভাগে অন্তর্ভুক্ত করে নেয়া হয়। এদের দেখেও উবায়দ মনে করলো এদেরকেও হয়তো গোয়েন্দা কাজে পাঠানো হয়েছে। “সুলতান কাছেই এসে গেছেন।” বললো উবায়দ। “তোমরা কি তার কাছে কোনো সংবাদ পাঠিয়েছো?” “তৃমি কি খবর পাঠিয়েছো?” জবাব এড়িয়ে গিয়ে পাল্টা উবায়দকে জিজ্ঞেস করলো আলাসতুগীন। “আমাদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ হলো, আগের মতো এই মন্দির রক্ষার জন্যও হিন্দুস্তানের অন্যান্য রাজা-মহারাজারা এখানে সৈন্য সমাবেশ ঘটাবে। কিন্তু যতোটুকু দেখতে পাচ্ছি এখনো অন্য জায়গা থেকে এখানে কোনো সৈন্য আসেনি । এখানে আগে থেকে যে সেনাবাহিনী ছিলো তাই রয়েছে।” বললো উবায়দ। আলাসতৃগীন আর উবায়দ গজনীর স্থানীয় ভাষায় কথা বলছিলো । সে উবায়দকে জানালো, বুগরা খানের সাথে সে মন্দিরের ভেতর পর্যস্ত ঢুকে গেছে এবং আপাদত মন্দিরের ভেতরেই অবস্থান করছে। ওরা যে সম্পূর্ণ বদলে গেছে এ ব্যাপারটি উবায়দকে মোটেও টের পেতে দিলো না। উবায়দকে তাদের ব্যাপারে অন্ধকারে রেখেই তারা জায়গা ত্যাগ করে মন্দিরের দিকে রওয়ানা হলো। আলাসতুগীন আরো জানালো, তারা উভয়েই হিন্দু সেজে মন্দিরের পুরোহিতদেরও তক্ত বানিয়ে ফেলেছে। উবায়দ যখন বাগান থেকে বেরিয়ে ফিরে যেতে লাগলো, তখন এক লোক তার মুখোমুখি হয়ে জানতে চাইলে, সুমি কে? কোথেকে এসেছো? উবায়দ ভারত অভিযান €& ২২৮ ফ্/.211000119.0010)

— পৃষ্ঠা ২২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।