Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

করা হয়েছিলো । জাদুটোনা আর শারীরিক আমোদ-ফুর্তির মধ্যে ওদের মাতিয়ে রাখা হলো। সন্াসী ও জাদুকররা যখন নিশ্চিত হলো, হিন্দুদের এসব ছলচাতুরীর রহস্য ভেদ করে ওদের পক্ষে তাওহীদের বিশ্বাসে ফিরে যাওয়ার ঘৃণা ও বিদ্বেষ ছড়াতে লাগলো । “সুলতান মাহমূদ একটা ডাকাত, খুনী, সন্ত্রাসী । সে হিন্দুস্থানে সুন্দরী নারী আর ধন-রত্ব লুট করতে আসে ।” বলতে শুরু করলো পুরোহিত । বুপরা খান ও আলাসতুগীনের উদ্দেশ্যে বললো, “তোমরাই বলো, যে দেবীদের তোমরা দেখেছো, তোমরা কি তাদের অসম্মান করতে পারবে? যে দেবীরা তোমাদেরকে খুনাখুনি ও কঠিন জীবন থেকে উদ্ধার করে এমন শাহী জীবন দান করেছে, তাদের মূর্তিকে কি তোমরা নিজ হাতে ভেঙ্গে গুড়িয়ে দিতে পারবে? এখন তোমাদের জন্য এ আনন্দময় জীবনের সবচেয়ে বড় বাধা হলো সেই পাষণ্ড ডাকাত। সে যদি এখানে এসে মূর্তি ভাংতে শুরু করে, তাহলে তোমাদের শরীরে আগুন ধরে যাবে । যদি দেবদেবীর একটি অঙ্গ ভেঙ্গে যায়, তাহলে তোমাদের শরীরেরও অঙ্গ ভেঙ্গে যাবে। দেবদেবীদের কোন মৃত্যু নেই, তাই তোমাদেরও মরণ হবে না। কিন্তু তোমরা সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাবে। আর সেই দিনের মতো জঙ্গলে পড়ে পড়ে যন্ত্রণায় ধুকতে থাকবে, যেখান থেকে এ দেবীরা তোমাদের তুলে এনে সেবা-শুশ্রষা করে সুস্থ করে তুলেছিলো ।” “এখানেও কি সুলতান মাহমূদ আসবে?” অবাক হয়ে জানতে চাইলো বুগরা খান! “যদি এসেই পড়ে!” বললো পুরোহিত । “ওকে আসতে দাও। এখানে এলে সে জীবন নিয়ে ফিরে যেতে পারবে না।” বললো বুগরা খান। টানা চার-পাচ মাসে ওদের ঘধ্যে এমন পরিবর্তন ঘটলো থে, এরা নেশার ঘোরে কিংবা জাদুর প্রভাবে অবচেতন মনে হিন্দুদের অনুসারী হয়ে গেছে এমন ছিলো না। ওরা এখন স্বাভাবিক সুস্থ মানুষের মতোই মন্দিরের বাইরেও ঘ্বুরে বেড়াতো। তাদের মধ্যে কোন নেশাগ্রন্তের বাতিক ছিলো না। স্বাভাবিক সুস্থ মানুষের মতোই ওরা হিন্দুত্ববাদে দীক্ষিত হয়ে গেলো । একদিন বিকেল বেলায় একটি বাগানে পায়চারি করছিলো দু'্জন। এমন সময় দূর থেকে আওয়াজ ভেসে এলো, “আলাসতুগীন...!” ভারত অভিযান ৭ ২২৭ দড$/৬$.2111001109.0011

— পৃষ্ঠা ২২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।