যোগী-সন্্যাসী ও জাদুর প্রভাবে ইসলামের তাওহীদ সম্পর্কেই ওদের মনে সংশয় সৃষ্টি হয়। এরা হিন্দুদের দেব-দেবীকেই সত্য বলে বিশ্বাস করতে শুরু করে। মানুষ তখনই পথত্রষ্ট হয় যখন মনোদৈহিক সম্পর্ক ছিন্ন করে শুধুই দৈহিক তৃত্তির মধ্যে ডুবে যায় । তখন শারীরিক প্রয়োজন পূরণের জিনিসকেই মানুষ মহা সত্য বলে বিশ্বাস করতে থাকে । এমন পর্যায়ে মানুষ জাদুটোনাকেই মুজিযা ভাবতে থাকে এবং ধোকা, প্রতারণা ও ফাকিবাজিকেই সত্যের মাপকাঠি বলে বিশ্বাস করে। মানুষ যে পরিমাণ প্রবৃত্তিপূজারী হয়, সেই পরিমাণে তার জ্ঞানবুদ্ধি লোপ পেতে থাকে এবং ভ্রান্তির মধ্যেই আত্মতৃত্তি লাভ করে। কক “অবস্থা দৃষ্টে মনে হচ্ছে, ওদের দেশে জাদুটোনা নেই ।” সঙ্গীদের বললো থানেশ্বর মন্দিরের প্রধান পুরোহিত । “নয়তো এরা এই কাজ দেখে এতোটা বিশ্বিত হতো না। আমাদের দেশে কাউকে এভাবে গায়েব করে ফেলা খুবই সাধারণ ঘটনা ।... এদেরকে আরো কিছু বিস্ময় দেখাও। আমার মনে হচ্ছে, এদেরকে এখন আমরা নিজেদের কাজে ব্যবহার করতে পারবো । এদের হাতে সুলতান মাহমুদকে খুন করাতে না পারলেও নগরকোটে অবস্থানকারী সেনাপতি ও অন্যান্যদের ঠিকই হত্যা করানো সম্ভব হবে ।” “জাদুর সাথে আমাদের ওষুধপত্রও কার্যকর ভূমিকা রাখবে”_ বললো নেশাদ্রব্যের অভিজ্ঞ কবিরাজ । “ওদের এখন মেয়েদেরকে প্রেতাত্মারূপে দেখাবো ।” মন্দিরের বেদীতে দু'টি চৌবাচ্চা ছিলো । এগুলোতে ফুলের নকশা করা কাপড় বিছিয়ে দেয়া হলো। চৌবাচ্চার পাশে লোবানের বাতি জুলছে। জুলস্ত লোবানের ধোয়া কুণ্ডলী পাকিয়ে একেবেকে উপরের দিকে উঠে যাচ্ছে আর মূর্তিগুলোকে আচ্ছন্ন করে দিচ্ছে। বাতিগুলো রাখা ছিলো মূর্তির নীচে ও পেছনে । তাতে মূর্তিগুলো আরো ঝকমকে মনোহরী দেখাচ্ছিলো। সেই দুই তনুষণী সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় চৌবাচ্চার মধ্যে দাড়ানো ছিলো। ওদের চোখ বদ্ধ। কোন নড়াচড়া নেই। ঠিক মূর্তির মতোই ঠায় স্থির হয়ে দাড়ানো । লোবানের ধোয়ার কুণ্ডলী অপসারিত হয়ে ওদের চেহারা পরিষ্কার হয়ে উঠলে পুরোহিত সবাইকে মাথা নিচু করে মূর্তিকে সিজদা করার নির্দেশ দিলো । অন্যদের সাথে বুগরা খান ও আলাসতুগীনও সিজদায় লুটিয়ে পড়লো । সেই মূর্তি দর্শনের পর বুগরা খান ও আলাসতুগীনের ঈমানের শেষ চিহৃটিও বিলীন হয়ে গেলো । তাদেরকে মদ-নারী ও নেশায় ডুবিয়ে রাখার সকল ব্যবস্থা ভারত অভিযান *% ২২৬ দড$৮৬$.21111001109.0011
— পৃষ্ঠা ২২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।