Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

এরা দৃষ্টিগোচর হতেই সমবেত সকল হিন্দু দু'হাত জোড় করে প্রণাম করলো । বুগরা খান ও আলাসতুগীন হাত প্রসারিতও করেনি, প্রণামও করেনি । তারা মন্ত্মুগ্ধের মতো ওদের দিকে তাকিয়ে আত্মহারা হয়ে গেলো। তকুণীদ্বয় ধীরে ধীরে পায়চারি করতে লাগলো, তাদের পা যেনো মাটি থেকে উপরেই উঠছিলো না। সব মানুষ ওদের প্রণাম শেষে মাথা সোজা করে ওদের দিকে হাত রঙিন কাপড়ের আসন দু"টিতে বসতেই তাদের অর্ধেক কাপড়ের আড়ালে চলে গেলো। দেখতে দেখতে তরুণীঘ্বয় সেই আসনের মধ্যেই গায়েব হয়ে গেলো । মন্দিরের প্রধান পুরোহিত তাদের উদ্দেশ্যে বললো, “যাও, কাপড়ের আসনে তাদের দেখো ।” বুগরা খান ও আলাসতুগীন আসনের দিকে অগ্রসর হয়ে চার-পাচ কদম থাকতেই দু'টি কবুতর সেখান থেকে উড়ে চলে গেলো । তারা কাছে গিয়ে শূন্য গালিচা ছাড়া আর কিছুই দেখতে পেলো না। “এরা তো দেবী । শুধু তোমাদের জন্যই মানুষের রূপ ধারণ করে এসেছিলো ।” বললো এক পুরোহিত । “তারা তোমাদের আশীর্বাদ দিয়েছে। আজ থেকে তোমরা আমাদের রাজা আর আমরা তোমাদের দাস মাত্র । তোমাদের আগের জীবনের কথা ম্মরণ করো, কোথায় ছিলে তোমরা, কি ছিলো তোমাদের মর্যাদা ও সম্মান! আর আজ কোথায় এসেছো তোমরা । দেবীরা বলে গেছেন, তোমাদের -সেবার জন্য তাদের মতোই দুই ব্ূপসী সুন্দরী মানুষ তোমাদের কাছে পাঠাবেন।” “এরা কি আমাদের সামনে দেখা দেবে?” জানতে চাইলো বুগরা খান। “দেব-দেবীরা তো আর আমাদের ইচ্ছাধীন নন।” বললো প্রধান পুরোহিত । “তোমরা নগরকোট মন্দিরের মূর্তি ভাঙ্গনে শরীক ছিলে না বলেই দেবীরা তোমাদের উপর খুশি । মূর্তির অবমাননাকারী সুলতান থেকে তোমরা দূরে ছিলে ।... এই দেবীরাও মূর্তির মতোই সুন্দরী । এদেরকেই পাথরের মতো মনে গ্রে হবে। আমি তোমাদেরকে তাদের আসল ব্ূপও দেখাবো ।” দেবীর প্রদর্শনী দেখে বুগরা খান ও আলাসতুগীন যখন তাদের কক্ষে এলো, তখন আলাসতুগীন বুগরা খানের উদ্দেশ্যে বললো, “আমরা জানতাম হিন্দুরা ভূত পূজা করে, ওদের ধর্ম বাতিল ধর্ম। কিন্তু আমার তো মনে হচ্ছে এরা ইলমে & গায়েব জানে ।... আচ্ছা আমব্রা কিসের ইবাদত করি?” ভারত অভিযান ** ২২৫ দড$৮৬$.21111001109.0011

— পৃষ্ঠা ২২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।