Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

“হ্যা, হ্যা, আমি তাদের ভক্ত। তাদের পূজারী ।... আমার হৃদয় তাদের হৃদয়ের পিক্জিরায় আটকানো 1” উচ্ছবসিতকণ্ঠে বলতে লাগলো বুগরা খান। ততদিনে বুগরা খানের দেমাগ সন্ন্যাসী জাদুকর সম্পূর্ণই বদলে দিয়েছে। বুগরা খানের স্বাভাবিক বিবেকবোধ চাপা পড়ে গিয়েছিলো । এখন জাদুকর যা বলতো এবং যা ভাবতো, বুগরা খান তাই সত্য ভাবতো । শুধু বুগরা খান নয়, আলাসতুগীনও বুগরা খানের মতোই জাদুকরী প্রভাব ও মদের ক্রিয়ায় সম্পূর্ণ অন্য মানুষে রূপান্তরিত হয়েছিলো । বুগরা খান ও আলাসতুগীনকে মন্দিরে রাজার হালে প্রতিপালন করা হচ্ছিলো । তারা যখন বাইরে বের হতো, তখন সাধারণ হিন্দুরা তাদের দেখে মাথা নীচু করে তাদের কুর্নিশ করতো । এতে এরা নিজেদেরকে রাজা রাজা ভাবতো। টানা দু'তিন মাস এদের উপর চললো জাদুকর ও সন্্যাসীদের কারসাজি! এক পর্যায়ে যখন সন্যাসীরা বুঝলো যে, এদের নিজস্ব বিবেক বোধ আর অবশিষ্ট নেই, নিজেদের মতো করে কোনকিছু ভাবার মতো বুদ্ধি এদের লোপ পেয়েছে, তখন তাদেরকে একদিন বলা হলো, দেবীরা তাদেরকে ডেকেছে। দেবীর ডাকে সাড়া দেয়ার জন্য এদেরকে থানেশ্বর মন্দির সংলগ্ন বাগানে নিয়ে গেলো পুরোহিতরা ৷ রাতের অন্ধকারে বাগানের দৃশ্য ছিলো মনোরম । তাদেরকে একটি রাজকীয় মসনদে বসানো হলো। তাদের আসনের চারপাশে জ্বালানো হলো রঙ-বেরঙের ঝাড় বাতি । তাদের বসার জায়গা থেকে পনের-বিশ হাত দূরে দু'টি কাপড়ের গালিচা বিছিয়ে দেয়া হলো । রঙিন বাতির আলোয় গালিচাগুলো তারার মতো ঝলমল করছিলো । এদিকে ধীরে ধীরে সেতারের বাজনা শুক হলো । সেই সাথে ভেসে এলো বাশির সুর । বাশি ও সেতারের মিলিত আওয়াজে রাতের পরিবেশটা হয়ে উঠলো স্বপ্িল। স্বপ্রিল সুরের মৃ্ছনার মধ্যে হঠাৎ সামনে চলে এলো সেই দুই তরুনণী। কেউ বলতেই পারলো না এরা কী ফুলেল কাপড়ের আড়াল থেকে বের হয়েছে, না ফুলের ভেতর থেকেই প্রকাশ পেয়েছে । এদের পরনে এমন পাতলা সুক্ষ কাপড় যে ওদের দেহ্বল্পরী উত্তেজনা সৃষ্টি করছে। জঙ্গ-প্রত্যঙ্গগুলো পরিফার দেখা যাচ্ছিলো । তাদের মাথায় কোন ধরনের নিকাব ছিলো না। তাদের রেশমী চুলগুলো আলুথালুভাবে ঘাড়ের উপর ও বুকের উপর ইতস্তত বিক্ষিপ্ত ছড়িয়ে ছিলো । রাতের স্গিগ্ধ সমীরণে উড়ন্ত রেমশী চুলগুলো ওদের রূপ-সৌন্দর্যকে আরো শতগুণে বাড়িয়ে দিয়েছিলো । ভারত অভিযান € ২২৪ দড$৮৬$.2111001109.0011

— পৃষ্ঠা ২২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।