আসবাবপত্রে সাজানো কক্ষে থাকার ব্যবস্থা করা হয়েছে। তাদের সেবার জন্য দেয়া হয়েছে উদ্ভিন্ন যৌবনা সেবিকা । বুগরা খানের পায়ের যখম ঠিক হয়ে গিয়েছিলো । সে এখন রীতিমতো হাটা-চলা ও সওয়ার হতে পারছে। বুগরা খান স্থানীয় হিন্দুদের ভাষা জানতো । এ জন্য সে-ই তাদের মেজবানের সাথে কথাবার্তা বলতো । দুই বন্ধু মিলে আড্ডা দিয়ে গল্পগুজব করে আর মদ ও নারীর মদির নেশায় সময় কাটিয়ে দিতো । যে দুই তরুণী ওদের দু'জনকে পথ ভুলিয়ে প্রেমের ছলনা ও নেশাদ্রব্য খাইয়ে থানেশ্বর মন্দিরে নিয়ে আসে, ওদের থানেশ্বর পৌছে দিয়ে এই তকুণীদ্বয় ওদের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলো । কয়েকদিন ওদের জায়গায় নতুন তরুণীদের দেখে অবশেষে বুগরা খানকে তার বন্ধু আলাসতুগীন বললো, ওদের জিজ্ঞেস করো, আগের সেই তরুণীরা কোথায়। ওদের না পেলে আমি এখানে থাকবো না, আমাদের সেনাবাহিনীতে ফিরে যাবো। যে জাদুকর দরবেশের বেশ ধারণ করে বুগরা খান ও আলাসতুগীনকে বিভ্রান্ত করে থানেশ্বর নিয়ে এসেছিলো, একদিন বুগরা খান তাকে জিজ্ঞেস করলো, আমাদেরকে যে দু'টি মেয়ে আগে সেবাযত্র করতো তারা কোথায়? “তোমরা কি দেবীদেরকে তোমাদের মনোরঞ্জনের জন্য পেতে চাও। তারা তো মানুষ ছিলো না। তোমরা যেহেতু নগরকোট মন্দিরের মূর্তি ভাঙ্গায় শরীক ছিলে না, এ জন্য দেবীরা তোমাদের অসহায়ত্ব সময় মানুষের রূপ ধারণ করে তোমাদের সেবা করেছেন। মানুষের মতোই তোমাদের সাথে ব্যবহার করেছেন ।... তোমরা যখন তাদের ভালোবাসা চেয়েছো, তারা তোমাদেরকে প্রেম দিয়েছেন। কিন্তু তোমাদেরকে অসৎ উদ্দেশ্য থেকে বিরত রেখেছেন । তোমরা যখন তাদের কাছে অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার কথা বলেছো, তখন তারা হাসি-তামাশা করে তা এড়িয়ে গেছেন। তারাই আমাদের নির্দেশ দিয়েছেন, তোমাদেরকে যেনো সেনাবাহিনী থেকে বের করে এনে হত্যা, খুনাখুনি ও যুদ্ধবিগ্রহ থেকে আলাদা করে রাজকীয়ভাবে সেবাযতু করা হয়।” “আরে না, তোমার কথা ঠিক নয় । ওরা ঠিকই মানুষ ছিলো” দৃঢ়তার সাথে বললো বুগরা খান। বুগরা খানের চোখে চোখ রেখে জাদুকর সন্যাসী বললো, “না, তারা মানুষ ছিলেন না। তোমরা তাদের ভক্ত । তোমাদের হৃদয় তাদের প্রেমে পাগল।” ভারত অভিযান €% ২২৩ দড$/৬$.21111001109.0011
— Page 223 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.