Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

গিয়ে সৈন্যদের সাথে যোগ দিলেন। সেখানে পৌছার সাথে সাথেই আক্রমণের হুকুম দিলেন সুলতান। কিন্তু সূরী সৈন্যরা সুলতানের বাহিনীকে ওদের ক্যাম্পের ধারে কাছে যেতেও দিলো না। শেষ পর্যন্ত যে অংশে পরিখা নেই সেই অংশে একযোগে হামলে পড়ার নির্দেশ দিলেন। সূরীর সৈন্যরা ক্যাম্প থেকে বেরিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হলো। তারা সুলতান মাহমুদের সৈন্যদের নাজেহাল করতে লাগলো । সূরীরা ছিলো সুবিধা মতো স্থানে । তারা শিবির থেকে বেরিয়ে এসে সংঘর্ষে লিপ্ত হতো । কঠোর আক্রমণের মুখে পিছু চলে যেতো । মুখোমুখি ছাড়া আর কোন দিক থেকে তাদের উপর আক্রমণ করা সম্ভব ছিলো না। কারণ, তাদের শিবিরটি ছিলো তিনদিকে পাহাড় বেষ্টিত, সেই সাথে তাদের শিবিরগুলো পরিখা দিয়ে সুরক্ষিত । দিনের প্রথম প্রহরে সহযোদ্ধা দুই জেনারেলকে নতুন একটি চালের কথা বললেন সুলতান। সেই কৌশল মতো যুদ্ধের কায়া বদলে ফেললেন। সুলতান নিজেও সেনাদলের মধ্যভাগে আক্রমণে শরীক হলেন । মুহাম্মদ বিন সূরী সুলতানকে এগিয়ে আসতে দেখে তার আক্রমণ প্রতিহত করতে আরো দু'টি ইউনিটকে শিবিরের বাইরে গিয়ে আক্রমণ করতে নির্দেশ দিলো । তখন পর্যন্ত নহি আর সুলতানের বাহিনী ছিলো অনেকটা চাপের 1 তুমুল সংঘর্ষ বেধে গেলো গজনী ও সূরী বাহিনীর মধ্যে । এক পর্যায়ে সুলতান ধীরে ধীরে পিছু হটতে লাগলেন । হঠাৎ তিনি এমন নির্দেশ দিলেন যে, তার সৈন্যদেরকেও এ নির্দেশ হতবাক করলো । হঠাৎ তিনি নিজেই চিৎকার দিয়ে বললেন, “বন্ধুরা সবাই পালাও, সূরীরা নয়তো কাউকে জীবিত রাখবে না।” এ কথা বলে তিনি নিজেও ঘোড়া ঘুরিয়ে পিছু ছুটলেন। তার সারি থেকে আরো কয়েকজনের কণ্ঠে এ ধরনের আহ্বান শোনা গেলো। সূরীদের কানেও গেলো এই আওয়াজ । মুহাম্মদ বিন সূরী সরকিছু পর্যবেক্ষণ করছিলো। অবস্থাদৃষ্টে সে গজনী বাহিনীর পশ্চান্ধাবন করার নির্দেশ দিলো। বললো, ওদের কাউকেই গজনী ফিরে যেতে দিও না। মাহমৃদকে আমার সামনে জীবিত ধরে আনো, আর গজনীর প্রতিটি ইট খুলে ফেলো । হয়ে পড়লো সৈন্যশূন্য । প্রায় মাইল তিনেক দূরে গিয়ে সুলতান মাহমৃদ পিছুহটা মুলতবী করে পূর্ব নির্দেশ মতো পলায়নপর সৈন্যদেরকে পশ্চাদপসরণ না করে ভারত অভিযান * ২১৯ দড$/৬$.2111001109.0011

— পৃষ্ঠা ২১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।