নয়। যদি সাহস থাকে তাহলে তুমি এসো । আমরা ফিরে যাওয়ার জন্য এখানে আসিনি ।” মুহাম্মদ বিন সুরী এক পর্যায়ে হুংকার দিয়ে দূতকে বললো, “যাও! ওই গোলামের পুত্র গোলামকে বলো, সে যেনো তাড়াতাড়ি এখানে এসে আমার সাথে দেখা করে এবং আসার সময় গজনী সালতানাতকেও যেন একটি পাত্রে করে নিয়ে আসে ।” সূরীদের কাছ থেকে সুলতান মাহমুদ এর চেয়ে বেশি কিছু আশা করেননি । সুলতান সুবক্তগীনের শাসনামলেও গোরীরা গজনীর আশপাশের এলাকায় লুটতরাজ করতো । এ পর্যায়ে সুলতান মাহমূদ এদেরকে চূড়ান্ত শিক্ষা দেয়ার সিদ্ধান্ত নিলেন। এর আগে কোনদিন গোরীরা গজনীর আশপাশে এসে সৈন্য সমাবেশ করার সাহস করেনি । এবারই প্রথম মুহাম্মদ বিন সূরী দশ হাজার গোরী সৈন্য নিয়ে গজনীর পার্বতী ময়দানে তাবু গাড়লো । সুলতান মাহমূদ তার দুই সেনাপতি জেনারেল আলতুনতাস ও জেনারেল আরসালান জাযেবকে বললেন, আমি গোরী শাসকদেরকে চূড়ান্ত শিক্ষা দিতে চাই । আপনারা এ জন্য পূর্ণ প্রস্তুতি নিন। সুলতান মাহমুদ বেশভৃষা বদল করে সূরীদের ক্যাম্প পর্যবেক্ষণ করার জন্য বেরিয়ে পড়লেন। তিনি সূরীদের ক্যাম্প নির্মাণের কৌশল ও প্রতিরক্ষা ব্যবস্থা দেখে মনে মনে ওদের প্রশংসা করলেন। সেই সাথে ওদের শিবিরকে কবরস্তানে পরিণত করার বিষয়টিও ভাবতে লাগলেন । কিন্তু সূরীদের শিবির উজাড় করার বিষয়টি তার দৃষ্টিতে মোটেও সহজসাধ্য মনে হচ্ছিলো না। অনুরূপ একটা শিবির সুলতান খিদরী নামক স্থানে স্থাপন করেছিলেন। সে সময় শক্রবাহিনী তাদের উপর আক্রমণ করে বটে কিন্তু তাদের কিছুই ক্ষতি করতে পারেনি বরং শক্রবাহিনীই নাস্তানাবুদ হয়। সুরীদের প্রতিরক্ষা ব্যুহ এবং শিবির স্থাপন কৌশল দেখে সুলতান চিন্তাৰ্বিত হলেন। তিনি পর্যবেক্ষণ শেষে শিবিরে পৌছে সেনাধ্যক্ষদের বললেন, শক্রবাহিনী মজবুত প্রতিরক্ষা ব্যুহ রচনা করে শিবির স্থাপন করেছে, ওদেরকে শিবির থেকে বের করে আনা সহজ হবে না। সারারাত চললো সামরিক কৌশল নিয়ে চিন্তা-ভাবনা । অবশেষে শেষরাতের মধ্যেই সৈন্যদের যাত্রা শুরুর নির্দেশ দিলেন তিনি । সৈন্যদেরকে শত্রু শিবির থেকে কিছুটা দূরে পূর্ণ রণপ্রস্তুতিতে থাকার নির্দেশ দিলেন। সকাল বেলা তিনিও ভারত অভিযান «& ২১৮ দড$৮৬$.21111001109.0011
— পৃষ্ঠা ২১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।